টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: টুলু মণ্ডলের ঠিক কত টাকা রয়েছে? সম্পত্তির পরিমাণ বা কত? এই তথ্যই এখন সংগ্রহ করতে ব্যস্ত তদন্তকারীরা। তাই পাথরসম্রাট টুলুর আত্মীয়, কর্মচারী থেকে শুরু করে ঘনিষ্ঠদের বাড়িতে চলছে তল্লাশি। তালিকা ধরে ধরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তেমনই আজ, রবিবার টুলুর পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আয়মাপাড়া গ্রামে টুলুর ম্যানেজারের বাড়ি। সেখানেই এদিন দুপুরে পৌঁছে গিয়েছিল পুলিশ।

প্রথমে ইফাজুলের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে পুলিশ। কিন্তু সাড়া না পেয়ে ইফাজুলের ঘরের তালা ভেঙে সেখান থেকে কয়েকটি ট্রাঙ্ক ও একটি লাল রঙের ট্রলির সন্ধান পান তদন্তকারীরা। সেই সব ট্রাঙ্ক ও ট্রলির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। যদিও তেমন কিছুই উদ্ধার হয়নি। পুলিশ জেনেছে, টুলু মণ্ডলকে নিয়ে শোরগোলের মাঝে তিন দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ মঙ্গলকোটের এই বাড়িতে এসেছিলেন ইফাজুল। গতকাল, শনিবার সকালে তিনি ডাক্তার দেখানোর নাম করে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। পুলিশের অনুমান কোনও নথি বা টাকা সেই সুযোগেই সরিয়ে ফেলেছেন টুলুর ম্যানেজার।

আরও পডুন: হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

তাই টুলুর পাশাপাশি এবার তাঁর ম্যানেজারের সন্ধান চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের আয়মাপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আনিসুর রহমান চাকুলিয়া উচ্চবিদ্যালয়ের ক্লার্কের পদে চাকরি করতেন। তাঁর তিন ছেলের মধ্যে মেজ হলেন ইফাজুল হক। পঞ্চাশোর্ধ ইফাজুল প্রায় ৬ বছর আগে টুলু মণ্ডলের কাছে কাজে যোগ দেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইফাজুলের দিদির শ্বশুরবাড়ি আউশগ্রামের কাঁটাটিকুরি গ্রামে। দিদির শ্বশুরবাড়ির দূর সম্পর্কের আত্মীয় টুলু মণ্ডল। সেই সূত্রে টুলুর কাছে কাজের সুযোগ পান ইফাজুল হক। আগে চাষের কাজ করতেন তিনি। পাথর সম্রাট টুলু মণ্ডলের সঙ্গে কাজ শুরু করার পর তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায়। দুহাতে টাকা রোজগার করতে থাকেন তিনি। বীরভূমের সিউরিতে ফ্ল্যাট কিনে সেখানেই সপরিবারে থাকতেন ইফাজুল। দেশের বাড়িতে মাঝে মাঝে আসতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইফাজুলের সিউড়ির ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে। 

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী