ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: মিউল অ্যাকাউন্টে সাইবার জালিয়াতি! তেমনই হদিশ পেল পুলিশ। বিশেষ সূত্রে পুলিশ খবর পায় যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করে সাইবার অপরাধের টাকা রাখা হচ্ছে। সেই টাকা ফের ওই ভাড়া করা অ্যাকাউন্ট থেকে অন্যত্র সরানো হচ্ছে। সেই সূত্রে নাগেরবাজার থানার পুলিশ দমদম রোডের পূর্ব সিঁথি এলাকার এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গতকাল, শুক্রবার রাতে গ্রেফতার করে। ধৃতরা হলেন, তপন মুখোপাধ্যায় এবং তমাল বন্দ্যোপাধ্যায়। ধৃতদের কাছ থেকে একাধিক আধার কার্ড, একটি মোবাইল ফোন, সিম কার্ড এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পডুন: পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে ধৃত তপনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাস্তবে পরিচালনা করতেন অপর ধৃত তমাল। তাঁকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি দেখা যায়। ধৃতের কাছ থেকে তার নামে কিন্তু বিভিন্ন ঠিকানা লেখা আধার কার্ড, অসংখ্য হোটেলের কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ধৃত তমালের সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সে হোটেল বুকিং এর আবেদন জানাতেন। আদতে কোনও হোটেল বুকিং করা হয়নি। হোটেল বুকিং এর মাধ্যমে প্রতারণা করে টাকা রোজগার করত সে। সেই টাকাই রাখা হত ধৃত তপনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যার বিনিমিয়ে ধৃত তপনও সুবিধা লাভ করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে সে সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। পাশাপাশি তমাল জেরায় নিজের পরিচিতি যা জানিয়েছেন তাও যাচাই করে দেখা হচ্ছে। সেই পরিচয় আদপে কতটা সত্যি। এর নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সে বিষয়ে খোঁজ চালাচ্ছেন তাঁরা।

মিউল অ্যাকাউন্ট কী?

মিউল অ্যাকাউন্ট এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা প্রতারক ও সাইবার অপরাধীরা অবৈধভাবে অর্জিত টাকা বা মানি লন্ডারিংয়ের অর্থ লেনদেন এবং লুকানোর জন্য ব্যবহার করে থাকে। প্রতারকরা প্রায়শই সাধারণ মানুষদের লোভের সুযোগ নিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে। অনেক সময় অ্যাকাউন্ট ধারক নিজেও জানেন না যে তার অ্যাকাউন্ট অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। সাইবার অপরাধীরা জনগনের কাছ থেকে ঠকিয়ে নেওয়া টাকা এই মিউল অ্যাকাউন্টে স্থানান্তর করে। যার ফলে আসল অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থাকে কিন্তু বিপদে পড়েন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আসল মালিক।

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার