ক্রেতা বিক্রেতার বচসা থেকে চলল গুলি! তুমুল উত্তেজনা চোপড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: সামান্য ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা থেকে চলল গুলি। ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাঁও বাজারে একটি সারের দোকানে নকল সার বিক্রি করছে এই অভিযোগে এক ক্রেতার সাথে বচসা বাধে ব্যবসায়ীর। ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা থেকে শুরু হয় মারপিট। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কিন্তু পুলিশ চলে যেতেই এলাকায় একদল দুস্কৃতী এসে এলাকায় এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ।

ঘটনায় বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত চারজনকে চোপড়ার দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের শারিরীক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন বলেও জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। তবে প্রশাসনের তরফে  জানানো হয়েছে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মালিগাঁও গ্রামটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত হওয়ায় বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। 

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর