ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অপরাধে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন,  বেড়ুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাহাবুদ্দিন (Sk.Sahabuddin) ওরফে দানি এবং জামালপুর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তবারক আলি মন্ডল(Tabarak Ali Mandal)। এছাড়াও গ্রেফতার বেড়ুগ্রাম অঞ্চল সভাপতি সেখ সাহাবুদ্দিন ওরফে দানির গাড়িচালক সেখ মানিক। বুধবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে জামালপুর থানার(Jamalpur Arrest) পুলিশ।

তৃণমূলের দুই দাপুটে নেতাকে গ্রেফতারের বিষয়ে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা বলেন, ‘আসলে এরা নেতার চেয়ে এলাকায় সন্ত্রাসের নায়ক হিসেবেই বেশি পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পুলিশ আগে কাজ করতে পারত না। এখন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পুলিশ নিজেদের মতো কাজ করতে পারছেন বলেই অপরাধীদের গ্রেফতার করেছে। রাজ্যজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে।’ তবে বিজেপির পক্ষ থেকে ধৃত দুই তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি বলে সৌমেন হাজরা জানিয়ে দিয়েছেন। 

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েত নির্বাচন হিংসায় বার বার ধৃত দুই নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। গ্রামবাসীদের ভয় দেখানোর ঘটনায় তারা অভিযুক্ত ছিলেন। তখন পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি। বর্তমানে পুলিশ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নির্ভয়ে কাজ করার সুযোগ পেয়েছে। তাই এইসব দাপুটে তৃণমূল নেতাদের স্থান হচ্ছে শ্রীঘরে।’

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০