দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

নিজস্ব প্রতিনিধি:  খনির ভিতর থেকে আচমকাই বেরিয়ে আসছে  গ্যাস ও ধোঁয়া, সঙ্গে ঢুকছে জল। বাইরে ছড়িয়ে পড়ছে ঝাঁঝালো গন্ধ। আর এই পরিস্থিতিতেই খনির গভীরে আটকে পড়েন  দুই শ্রমিক। তাঁদের উদ্ধার করে উপরে আনার পর দু’জনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সোমবার (৫ অক্টোবর) সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় পশ্চিম বর্ধমানের অণ্ডালের সিঁদুলি কোলিয়ারি এলাকায়। বিষাক্ত মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকা ছেড়ে পালাতে শুরু করেন অনেকেই।  

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সিঁদুলি কোলিয়ারির ৩ নম্বর খনির কাছে প্রথমে ধোঁয়া ও গ্যাস বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোলিয়ারির এজেন্ট ও ম্যানেজার। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে খনি কর্তৃপক্ষের নজরে আসে আরও উদ্বেগজনক ছবি। সেই সময় খনির গভীরে কাজ করছিলেন দুই শ্রমিক। পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠায় তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে খনির ভিতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কীভাবে খনির গভীরে এইভাবে গ্যাস ও জল ঢুকল, পরিস্থিতি সম্পর্কে আগে কোনও সতর্কতা ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।  কোলিয়ারির এজেন্ট পঙ্কজ কুমার বর্মা জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে এবং খনির ভিতরে আটকে পড়া দুই শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা এলাকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। স্থানীয় বাসিন্দা প্রকাশ ঠাকুর বলেন, টসকালে আমরা জানতে পারি। চা খেতে যাওয়ার সময় রাস্তায় দেখি ৩ নম্বর পিটের কাছে প্রচুর লোকজনের ভিড় জমেছে। সেখানে গিয়ে দেখি, প্রচুর ধোঁয়া ও বাতাস বের হচ্ছে। সবাই বলাবলি করছিলেন, গ্যাস বেরোচ্ছে। খবর পেয়ে কোলিয়ারির এজেন্ট ও ম্যানেজার আসেন। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর পাখা বন্ধ করা হলে সেখান থেকেও ধোঁয়া, জল ও গ্যাস বের হতে শুরু করে। উপর থেকেই জলের শব্দ শোনা যাচ্ছিল।’

Share:

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে