১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনই বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যাঁদের কোনও পরিবর্তন নেই। শিল্প, কলা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে তাদের কোনও মাথাব্যথা থাকে না। এমনকি তাদের কৃতকর্মের জন্য গোটা দেশের বদনাম হচ্ছে, তাতেও যেন কিছুই যায় আসে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন তাঁর উপর যত রাগ! কারণ বারবার তাঁরই আঁকা ছবি বা গ্রাফিটিতে কালি লেপে দেওয়া হচ্ছে। বাংলাদেশের খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে নতুন করে আঁকার ১৬ দিনের মাথায় আবারও কালি লেপে দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বা গ্রাফিটিতে।

আজ, রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিষয়টি নিয়ে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সড়কে লোকজন কম ছিল। দোকানপাটও বন্ধ ছিল। এই সুযোগে কেউ কালি লেপে দিয়েছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরের রেলস্টেশনের দেওয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছিল। এসব গ্রাফিতিতে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়। এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপে দেওয়া হয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে পরের দিন নতুন করে কবিগুরুর গ্রাফিটি আঁকা হয়েছিল।

আরও পডুন: ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

যদিও কোনও লাভ হল না। নতুন করে আঁকার ১৬ দিনের মাথায় একই প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা ঘটল। যাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতি জগতের ব্যক্তিরা। হাসিনার পতনের পর বাংলাদেশে বর্তমানে কী মৌলবাদীদের আতুঁর ঘরে পরিণত হয়েছে? প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা।

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের