ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের অভিযোগ উঠতেই বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! এমনই বিস্ফোরক দাবি করলেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ, রবিবার সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করছেন ব্রাত্য বসু। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। কিন্তু আমার কোথাও মনে হয়েছিল ডাল ম্যায় কুছ কালা হ্যায়। আর নয় তো পুরো ডালই কালা। পরে শুনলাম ওনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাই বিজেপির সঙ্গে যোগাযোগ করে বেঁচে যাবে ভাবছেন। কিন্তু বিজেপির কেউ ওনাকে পাত্তা দেবে না।’

ব্রাত্য বসুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। দুর্নীতিরও অভিযোগ তুলে বাগুইহাটি থানায় মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। সেই দুটি মামলাতেই ব্রাত্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বাগুইহাটি থানার পুলিশ। যদিও পুরো বিষয়টি রাজনৈতিক নয় কোনও ব্য়ক্তির ষড়যন্ত্র বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গতকাল, শনিবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ব্রাত্য বসু জানিয়েছেন, ‘আমরা এখন এমন অবস্থায় দাঁড়িয়ে যে, আপনার নামে মিথ্যা অভিযোগ উঠলেও সেটা প্রমাণ করতে হবে আপনাকেই। অভিযোগকারিণীর সঙ্গে অন্তত আমার একটা মেসেজ থাকতে হবে। বিকাশ ভবনে আমি থাকাকালীন, সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে বলেছি। আমি ওনাকে চিনি না। ঘটনার নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। যাঁরা আমার বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।’

আরও পডুন: মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

গতকাল, শনিবারই ব্রাত্য বলেছিলেন তিনি তৃণমূলের দুই শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু তার পাশাপাশি বিজেপির দিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ঝুঁকতে শুরু করেছেন সেই তথ্যটা এদিন জানালেন সুকান্ত মজুমদার। রাজ্যে পালাবদলের পর টানা ছয় মাস কোনও রাজনৈতিক বিষয়ে সামনে আসতে দেখা যায়নি ব্রাত্যকে। কিন্তু ধর্ষণের অভিযোগ-কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ব্রাত্য বসু। তিনি নিজেও ইঙ্গিত দিয়েছেন রাজনীতিতে ফেরার বিষয়ে। 

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল