বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মেলেনি। রবিবার ( ৪ অক্টোবর) কলকাতা সহ শহর সংলগ্ন একাধিক এলাকা ভিজেছে ভারী বৃষ্টিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার মেজাজ বদলাতে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এখনও  একটি কম শক্তিশালী নিম্নচাপ বিরাজ করছে। যার জেরেই এই বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনও কি ভিজবে দক্ষিণবঙ্গ? জেনে নিন কোথায় কেমন থাকবে আবহাওয়া।  

সোমবার (৫ অক্টোবর) দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।  উপকূলবর্তী এলাকাতেও এক-দু’জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে  দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির পরিমাণ কম হওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। আকাশ মেঘলা থাকলে সাময়িকভাবে গরম কম অনুভূত হলেও ভ্যাপসা আবহাওয়া থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না। বিশেষ করে  দিনের বেলায় অস্বস্তি বাড়তে পারে। 

আরও পড়ুন: ৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা আলাদা থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিশেষ করে খোলা জায়গায় থাকা কিংবা গাছের নিচে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকে মৌসুমী বায়ু আরও সরে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। 

 

রাস্তা আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, হাড়হিম ঘটনা মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন