অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। বিধানসভায় বিশেষ অধিবেশনে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি লাগুর আগে সেই কমিটি বিলটির সবদিক খতিয়ে দেখবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব। তাতে দেখা যাচ্ছে, ৯ জন রয়েছেন অভিন্ন দেওয়ানি বিধির পর্যালোচনা সংক্রান্ত কমিটিতে।

গত ২ জুলাই অভিন্ন দেওয়ানি বিধির বিলে অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। সেই সিদ্ধান্ত মেনেই এই কমিটি গড়েছেন রাজ্যপাল আর এন রবি। বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক ও নির্মাল্য ভট্টাচার্য।

আরও পডুন: ‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

‘এক দেশ, এক নিশান, এক বিধান,’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই নীতি মেনেই অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করতে চাইছে বিজেপি সরকার। সেই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে বাংলায় নানা জাতি, নানা ভাষার লোক বসবাস করেন। সেই সব দিক খতিয়ে দেখে এই বিলকে রাজ্য বিধানসভায় পাশ করার কথা ভাবছে শুভেন্দু সরকার। সূত্রের খবর, সেই কারণেই গড়া হয়েছে এই ৯ জনের কমিটি। যাঁরা সবদিক খতিয়ে দেখবেন ও পর্যালোচনা করে সরকারকে সুপারিশ করবে। তারপর রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করবে ও বিলের সংশোধন করবে বিজেপি সরকার। নবান্ন সূত্রে খবর, গুজরাত ও অসমের ইউনিফর্ম সিভিল কোড বিল-২০২৬। উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড আইন-২০২৪-কে ভিত্তি করে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধির বিল তৈরি করা হয়েছে। এবার তাতে কোনও সংযোজন ও বিয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এই ৯ জনের বিশেষ কমিটি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল