সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

মর্মান্তিক ঘটনা! সম্পত্তির বিবাদের জেরে আড়াই বছরের শিশুকে গলা টিপে খুন জন্মদাতা বাবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! সম্পত্তির বিবাদের জেরে আড়াই বছরের শিশুকে গলা টিপে খুন জন্মদাতা বাবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রসেনজিৎ সরকার। অভিযোগ, প্রসেনজিতের বাবা তার সম্পত্তি নাতির নামে লিখে দিয়েছেন, সেই নিয়েই ঝামেলা। সুত্রের খবর, প্রসেনজিৎ একজন অকর্মণ্য, কোনও কাজ করে না, বাড়ির জিনিসপত্র বা বিভিন্ন জিনিস বিক্রি করে ধার দেনা করে মদ খায়, জুয়া খেলে। এমন পরিস্থিতিতে ছেলের হাত থেকে সম্পত্তি রক্ষা করতে প্রসেনজিতের বাবা তার নাতি অরিজিৎ সরকারের (২ বছর ৬ মাস) নামে তাঁর সমস্ত সম্পত্তি লিখে দেন।

এর আগেও ছেলে প্রসেনজিতের নামে তার কিছু সম্পত্তি লিখে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পত্তি বিক্রি করে মদ-জুয়া খেলে উড়িয়ে দেন প্রসেনজিৎ। পুরো টাকা নষ্ট করে দেন। তাই এবার তিনি নাতি অরিজিতের নামে তাঁর সমস্ত সম্পত্তি লিখে দেন। এই নিয়েই রাগে ফুঁসে উঠেন প্রসেনজিৎ। রাগে ছেলেকেই হত্যা করেন নরপিসাচ বাবা প্রসেনজিৎ। পরিবার সূত্রের খবর, এর আগেও একবার তাঁর ছোট্ট সন্তানকে খুন করার চেষ্টা করেছিল প্রসেনজিৎ, কিন্তু সেই সময় বাড়ির অন্য সদস্যদের তৎপরতায় শিশুটি বেঁচে যায়। প্রসেনজিৎকে পুলিশ ধরে নিয়ে যায় এবং ৬ মাস জেল খেটে মুক্তি পায়।

এরপর সোমবার (৩ অগস্ট) সকালে আবারও একই পদক্ষেপ নেয়। সকলের নজরে এড়িয়ে ছেলেকে গলা টিপে খুন করে। আর জানাজানি হতেই প্রসেনজিৎ পালানোর চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির লোকজন তাঁকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়. পুলিশ এসে বাড়ির সকলকে থানায় নিয়ে যায়। তাদের সবাইকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি তদন্তের জন্য বাড়িতে সিল করে দিয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই