জেলার স্বাস্থ্য বিভাগে মাসে ২৫,০০০ টাকা বেতনের চাকরি, জানুন খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দফতরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুষ্টিবিদ এবং অ্যাটেনডেন্ট (পরিচারক) পদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে এই দুই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিশ প্রকাশ করা হয়েছে। বেতন, যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখসহ প্রয়োজনীয় সমস্ত তথ্য নিচে তুলে ধরা হল।

জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের এই দুই পদেই চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পুষ্টিবিদ পদে মোট ২টি শূন্যপদ রয়েছে এবং নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অন্যদিকে অ্যাটেনডেন্ট বা পরিচারক পদে মোট ৮ জনকে নিয়োগ করা হবে, যেখানে মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৫ হাজার টাকা।

আরও পড়ুন: ভোটের আগে বাড়ছে উত্তরবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, রাজবংশী ও কামতাপুরী ভোট কার ঝুলিতে?

পুষ্টিবিদ পদে আবেদন করতে হলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। অন্যদিকে অ্যাটেনডেন্ট পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে আগ্রহী প্রার্থীদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে গিয়ে ‘নোটিশ’ বিভাগে ক্লিক করে ‘রিক্রুটমেন্ট’ সেকশনে প্রবেশ করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এই দুই পদে আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৩ মার্চের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে। ওই দিনই আবেদন গ্রহণের শেষ তারিখ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি