এবার ডেঙ্গি আক্রান্ত হলেন উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি ,উত্তরপাড়া:রাজ্যে জেঙ্গির প্রকোপ বাড়ছে ক্রমাগত। গঙ্গার পাড়ের হুগলি(Hooghly) জেলাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। মৃত্যুও হচ্ছে। শনিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন উত্তরপাড়া পুরসভার(Uttarpara Municipality) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জঞ্জাল বিভাগের পুরপারিষদ সদস্য সুব্রত মুখোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, এখন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

ইতিমধ্যে হুগলিতে ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, হুগলিতে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষত, বৈদ্যবাটি(Baidyabati) পুরসভা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। যদিও বৈদ্যবাটি পুরসভার পক্ষ থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। মশা নিধন করতে যে তেল ব্যবহার করা হয়, সেই তেল ছড়ানো হচ্ছে চারপাশে। পুকুর, জলাশয়গুলি সমস্ত আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। এলাকাতে অনেক জায়গায় আবর্জনা রয়েছে ।

অন্য দিকে, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান(Baidyabati Municipality) পিন্টু মাহাতো বলেন, এলাকা ঠিক ভাবে পরিষ্কার করা হচ্ছে। তেল স্প্রে করা হচ্ছে। আসলে সমস্যা হল মানুষ সচেতন নয়। তাঁর অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছে। জ্বর হলে লুকিয়ে রাখছেন। জ্বর হলে লুকিয়ে যাওয়ার ফলে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। বিরোধীদের কাজ বিরোধিতা করা। তারা মুখে বলছে। কিন্তু কোন জায়গায় কোদাল হাতে কাজ করতে গেলে তো ওদের দেখা মেলে না।
এদিকে শনিবারই ডেঙ্গি(Dengu) আক্রান্ত দুই নাবালিকার মৃত্যু হয়েছে হুগলিতে। দু’জনের বাড়িই হুগলির বৈদ্যবাটিতে। এদিকে উত্তরপাড়া – কোতরাং পুরসভার বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত