আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

আদালতের নির্দেশকে অমান্য করে বিচারাধীন জমির উপর জোরপূর্বক মোবাইলের টাওয়ার বসানোর চেষ্টা, বিক্ষোভে গ্রামবাসীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশকে অমান্য করে বিচারাধীন জমির উপর জোরপূর্বক মোবাইলের টাওয়ার বসানোর চেষ্টা, বিক্ষোভ গ্রামবাসীদের। মাটিয়া থানা এলাকার আন্দুলপোতা বাজারের ঘটনা। জানা গিয়েছে, ওই জমির মালিক মইনুদ্দিন মন্ডল। আন্দুলপোতা বাজার সংলগ্ন এলাকায় রয়েছে তাঁর জমি। জমির সমস্ত বৈধ নথিও রয়েছে তাঁর কাছে। কাগজপত্র, দলিল, পরচা সবই রয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার মসিবুর মোল্লা নামে এক প্রভাবশালী ব্যক্তি মইনুদ্দিনের জমিতে মোবাইল টাওয়ার বসানোর চেষ্টা করছে বলে অভিযোগ। তবে এই প্রথম নয়, এর আগেও তৎকালীন তৃণমূল সরকারের অধীনে প্রভাব খাটিয়ে তাঁর জমিতে টাওয়ার বসানোর কাজ শুরু করেছিল মসিবুর মোল্লা।

এরপর বাধ্য হয়ে মইনুদ্দিন আদালতে দ্বারস্থ হন। মসিবুর মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। যে মামলা এখনও আদালতে বিচারাধীন। তা সত্ত্বেও মইনুদ্দিনের জমিতে আবারও টাওয়ার বসানোর কাজ শুরু করেছে বলে অভিযোগ মসিবুরের বিরুদ্ধে। যদিও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই জমিতে কোনও পক্ষই কাজ করতে পারবে না। তা সত্ত্বেও মসিবুর জুলুমবাজি করছে বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রামের আরও কিছু সমর্থনকারীকে নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন মইনুদ্দিন। অভিযোগ, এর আগেও দু’বার পুলিশ এসে তাঁর জমিতে টাওয়ার বসানোর কাজ বন্ধ করেছে। কিন্তু আবারও গতকাল থেকে এখানে টাওয়ারের কাজ শুরু হয়েছে। এরপরই এলাকার মানুষ একত্রিত হয়ে কাজ বন্ধের দাবিতে সুবিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

এই বিষয়ে মইনুদ্দিন বলেছেন, ‘আমাদের জমিতে জোরপূর্বক জিও টাওয়ার বসানোর কাজ করছে মসিবুর মোল্লা। উনি একজন জমি মাফিয়া। আমার কাছে জমির দলিল রয়েছে। তা সত্ত্বেও আমাদের খুনের হুমকি দিচ্ছে জমি ছেড়ে দেওয়ার জন্যে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। উপরন্তু তাঁরা নকল দলিল দেখাচ্ছে।’ এই বিষয়ে মসিবুর বলেছেন, ‘আমরা কোনও জোর জবরদস্তি করছি না। এই জমি আমার পৈতৃক জমি। তাই আমি আমার জমিতে কাজ করছি।আমার উকিলও আমাকে কাজ করতে বলেছে। অয়ারা জোর করে মআমাকে এই জমিতে কাজ করতে বাঁধা দিচ্ছে।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর