রেজিনগরে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্যত প্রাণ হাতে নিয়েই জন সেবায় নামতে হয় পুলিশদের। সেরকমই এক জন সেবা করতে গিয়ে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদ জেলার রেজিনগর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ।

রবিবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরের নাজিরপুর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধেছিল। সেই খবর পেয়ে তা থামাতে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। কিন্তু পুলিশকে ঢুকতেই দেওয়া হল না গ্রামে। উল্টে পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোমাবাজি করার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। এমনকি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। কোনওমতে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছেন পুলিশ কর্মীরা। তবে এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি বলে জানা গিয়েছে। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে ওই গ্রামে এখন কোনও পুলিশ মোতায়েন নেই বলে জানা গিয়েছে।

তবে কি কারণে বা কাদের মধ্য়ে গোষ্ঠী সংঘর্ষ লেগেছিল তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। রেজিনগরের এই গ্রাম আগেও শিরোনামে এসেছে খবরের। প্রায়শই এই গ্রাম থেকে উদ্ধার হয় বোমা। পঞ্চায়েত ভোটের সময় বজায় ছিল সেই ধারা। প্রচুর বোমা উদ্ধার হয়েছিল এই গ্রাম থেকে। ভোটের সময় বোমাবাজির ঘটনাও ঘটেছিল রেজিনগরের এই গ্রামে। 

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর