বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্বকর্মা পুজো (১৮ সেপ্টেম্বর)। পুজোর দিনে একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে আকাশে বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত এমনই পূর্বাভাস রয়েছে ৷ 

কলকাতাতেও কয়েক দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা আলাদা। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

দেশের পশ্চিমাঞ্চলের কিছু এলাকা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বাংলায় সাধারণত ১০ অক্টোবরের আশপাশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়। তবে এ বছর রাজ্য থেকে ঠিক কবে বর্ষা পুরোপুরি সরে যাবে, তা এখনই নিশ্চিত করে জানাতে চাইছে না আলিপুর আবহাওয়া দফতর।

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি