হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র দু’মাস আগে প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছিল বিয়েতে। বিয়ের পর তাঁদের প্রথম পাহাড় সফর। নতুন সংসার শুরুর পর প্রথম একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন দু’জনে। স্বামী সৌভিকের সঙ্গে হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন চোপড়ার তরুণী নিকিতা। কিন্তু শৈলশহরে বেড়ানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না, ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আগুনের একটি ফুলকি এসে পড়ে নববধূর গায়ে। আর তাতেই গুরুতর দগ্ধ হন তিনি। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিকিতা।  

পরিবারের দাবি, সিটংয়ের একটি হোমস্টেতে উঠেছিলেন নবদম্পতি। রাতে সেখানে বারবিকিউয়ের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটে বিপত্তি। পরিবারের অভিযোগ, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গুরুতরভাবে জখম হন নিকিতা। দুর্ঘটনার পর দ্রুত নিকিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগুনে তাঁর শরীরের বেশ কয়েকটি অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিকিতার পরিবার। তাঁদের অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরেও প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি। নিকিতার চিকিৎসা ও তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার পিছনে ঠিক কী হয়েছিল, বারবিকিউয়ের সময় কীভাবে আগুন ছড়াল এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই