এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার অর্থাৎ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশজুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষ্যে এই দিনটি পালন করে নির্বাচন কমিশন। বাংলায় এখন বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। যা নিয়ে এখন তুঙ্গে উঠেছে বিতর্ক। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় ভোটার দিবসে এমন অভিযোগ ওঠায় আলোড়ন পড়ে গিয়েছে। এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ বলে অভিযোগ।

এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটারের কাছ থেকে নথি নিলে দিতে হবে রসিদ। আজ, রবিবার শহর থেকে শুরু করে জেলাজুড়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। আর রসিদ চাইলে অফিসাররা জানাচ্ছেন, তাঁদের কাছে কোনও নির্দেশিকা নেই। সুতরাং নথি জমা দেওয়ার কোনও প্রমাণ থাকছে না শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছে বলে অভিযোগ। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। তাঁরা শুনানি কেন্দ্রে হাজির হয়ে দরকারি নথি জমা দিলেও রসিদ মিলছে না বলে অভিযোগ। অথচ তা করার নির্দেশ দিয়ে ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেসব মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও দিনটি পালন করছে। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। সেখানে উপস্থিত থাকবেন সিইও মনোজকুমার আগরওয়াল, রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আর এমন দিনে ভবানীপুর মিত্র ইন্সটিটিউট কেন্দ্রে ডাক পেয়ে এক ভোটার সেখানে যান। আর বেরিয়ে তুষারকান্তি দে বলেন, ‘‌আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। আমার নামের বানান ভুল ছিল। তাই শরীর খারাপ নিয়ে আমি হাজিরা দিই। প্রয়োজনীয় নথি জমা দিয়েছি। কিন্তু আমি যখন রসিদ চাই তখন অফিসাররা বলেন রসিদ দেওয়া নিয়ে তাঁদের কাছে কোনও নির্দেশিকা নেই।’‌

তাছাড়া একটা ঘটনা নয়, এমন একাধিক ঘটনা ঘটেছে। বৃদ্ধা গীতা সেনগুপ্ত বলেন, ‘‌সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন ওরা রসিদ দিচ্ছে না জানি না। আমি শুনানি প্রক্রিয়ায় হাজির ছিলাম তাঁর কী প্রমাণ থাকল?’‌ রানাঘাটের প্রহ্লাদ পাত্রের বক্তব্য, ‘‌জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। ভোটারদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। আমি তথ্য দিলাম তার কোনও প্রমাণ আমার কাছে থাকল না।’‌ এমন নানা অভিযোগ যখন উঠছে তখন নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক বিএলও’‌র কথায়, ‘‌সিনিয়ররা রসিদ দেওয়ার কোনও নির্দেশ দেয়নি। আমরা শুনানির নোটিসেই সই করে দিচ্ছি।’‌

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে