মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মাথায় গামছা, পরনে বারমুডা-গেঞ্জি , দেখে মনে হবে সাদামাটা কৃষক। হ্যাঁ, এবার খালি পায়ে চাষের জমিতে নামলেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় গামছা, পরনে বারমুডা-গেঞ্জি , দেখে মনে হবে সাদামাটা কৃষক। হ্যাঁ, এবার খালি পায়ে চাষের জমিতে নামলেন রাজ্যের মন্ত্রী গৌরিশঙ্কর ঘোষ। তাঁর এমন রুপ দেখে কার্যত অবাক তাঁরই গ্রামবাসী। মন্ত্রীর সেই দৃশ্য ক্যামেরাবন্দী করলেন গ্রামবাসীরা। বাম আমলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে ঘন ঘন শোনা যেত, কৃষিই ভিত্তি, শিল্প ভবিষ্যৎ। সেই নীতি মেনে ফসলি জমি কেড়ে শিল্প গড়ার উদ্যোগের কী পরিণতি হয়েছিল, তার সাক্ষী বাংলার রাজনৈতিক ইতিহাস। চলতি বছর রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তাই বাম আমলে যে শিল্পের পথ বন্ধ হয়ে গিয়েছিল, তা খুলতে উদ্যোগী নতুন সরকার।

কৃষি যে বাংলার ভিত্তি, এবার সেটাই মনে করালেন মন্ত্রী গৌরিশঙ্কর ঘোষ। যদিও এই প্রথম নয়, মুর্শিবাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকাকালীনও একাধিকবার নিজের পৈতৃক জমিতে চাষাবাদ করেছেন তিনি। বর্তমানে তিনি অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর এবং গ্রন্থাগার দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। সপ্তাহান্তে মন্ত্রিত্ব থেকে ছুটি নিয়ে পুরোদস্তুর ‘চাষি’র ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় তাঁকে। আসলে মন্ত্রী হয়ে গেলেও নিজের অতীত ভোলেননি তিনি। ভোলেননি মাটির গন্ধ, মাটির টান। সময়-সুযোগ পেলেই ছুটে যান মুর্শিদাবাদের প্রসাদপুর গ্রামে, নিজের পৈতৃক বাড়িতে। সকলের সঙ্গে মিলে চাষের কাজ করেন।

এছাড়া পারিবারিক দইয়ের ব্যবসাতেও হাতে হাতে কাজ করেন তিনি। গতকাল শনিবার সকালে গৌরিশঙ্করকে গেঞ্জি আর বারমুডা পরে খালি পায়ে জমিতে নামতে দেখা যায়। নিজের হাতে জল তোলা মেশিন চালিয়ে জমিতে জল দিতে দেখা যায়। কোদাল দিয়ে মাটি ঠিক করতে দেখা যায়। তাঁর চোখেমুখে একেবারেই মন্ত্রীসুলভ কোনও আড়ম্বর ছিল না। সাদামাটা কৃষকের বেশে তাঁকে পৈতৃক জমিতে চাষাবাদ করতে দেখা গেল। জানা যায়, প্রসাদপুর গ্রামে নিজের বাড়ি ছাড়াও প্রায় পাঁচ বিঘা ধানের জমি রয়েছে মন্ত্রী গৌরিশঙ্করের। 

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর