BIG BREAKING: রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

 আগামী ১১ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি থাকবে। ছুটি থাকবে রাজ্যের সমস্ত পুরসভা এবং কর্পোরেশন৷ একইসংগে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। ছুটি থাকবে কলেজও৷

আগামী বৃহস্পতিবার ১১ অগস্ট রাখি বন্ধন। সেই উপলক্ষে এদিন ছুটি ঘোষণা করায় খুশি সরকারি কর্মীরা। প্রসঙ্গত গত বছর রাখি বন্ধন উপলক্ষে ছুটি দেয়নি রাজ্য। রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে এই রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটির উল্লেখ ছিল না৷ গত বারে ছুটি না দিলেও এবারে নবান্নের তরফে সিদ্ধান্ত বদল করা হল। রাজ্য সরকারি কর্মীদের কথা মাথায় রেখে ১১ অগস্ট ছুটি দিল নবান্ন।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির কথা ঘোষণা করার পর রাজ্য সরকারি কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি নেওয়ার সুযোগ সামনে পেয়ে গেলেন। ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১১ তারিখের পর ১৩ অগস্ট এবং ১৪ অগস্ট যথাক্রমে শনি ও রবিবার৷ এরপর ১৫ অগস্টও স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ফলে মাঝে একদিন ১২ অগস্ট ছাড়া ১১ তারিখ থেকে ১৫ পর্যন্ত ছুটি। তার সঙ্গে যদি ১২ অগস্ট কেউ একদিন ছুটি নেন তাহলে টানা ৫ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর