চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহালয়ায় উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

 নিজস্ব প্রতিনিধি: মহালয়তে দেবিপক্ষের সূচনাতে দক্ষিণবঙ্গে কোন প্রাকৃতিক দুর্যোগের খবর নেই ।সেই সঙ্গে ভারী বৃষ্টিরও সতর্কতা নেই। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের দু এক জায়গায় রবিবার স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে।

২৩ সেপ্টেম্বর ও ২৪ এবং ২৫ সেপ্টেম্বর এই তিন দিন উত্তরবঙ্গে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে ওপরের যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,কোচবিহার এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে আগামী তিন দিনে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা কালিংপং- এ।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কোন মেজর সিস্টেম নেই । ফলে বৃষ্টি যেটা হবে মূলত থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি , মূলত হালকা বৃষ্টি, জানালো আলিপুর আবহাওয়া দফতর। দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ তারিখ মহালয়া, মহালয়াতে উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টি হবে ওপরের যেই পাঁচটি জেলাতে। সেখানে হালকা থেকে মাঝারি সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । আর নিচের দিকে অর্থাৎ সমতলে তিনটি জেলা অর্থাৎ মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুর সেখানে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সতর্কতা থাকছে।

মহালয়াতে কোন ভারী বৃষ্টির সতর্কতা নেই। মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন বৃষ্টির সতর্কতা নেই। টেম্পারেচার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু বাড়বে । খুব সামান্য বাড়বে কলকাতার ক্ষেত্রে। ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। দিনের তাপমাত্রা বাড়ার ফলে একটু আদ্রতা বাড়বে। তার জন্য অস্বস্তি বাড়বে তবে মেজর কোন টেম্পারেচার কোন চেঞ্জ নেই।

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ