নিম্নচাপ-ঘূর্ণাবর্তর জোড়া ফলায় গায়েব হচ্ছে শীত, হিমের পরশ থেকে সাময়িক বঞ্চিত বঙ্গবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে শীতের প্রবেশের বাধা। বঙ্গোপসাগরের পূবালী হওয়া আগামী অন্তত ন‘দিন প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে। দিন ও রাতের তাপমাত্রায় দেখা যাবে পরিবর্তন। সাময়িক সময়ের জন্য শীতের দেখা পাওয়া এখন ভার। নভেম্বরে আর জাঁকিয়ে পড়ছে না শীত। বরং বিগত সময়ে দিনে ও রাতের দিকে যে শীতের আমেজ ছিল তাও গায়েব হতে চলেছে।

রাজ্যের কোন জেলায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণে উত্তরবঙ্গে সব জেলায় আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। পরবর্তী চার দিন তাপমাত্রার হেরফের বিশেষ থাকবে না। শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চল। সেটি আগামী ৪৮ ঘণ্টায় আরও বেশি করে স্পষ্ট হবে।

আবহাওয়া দফতর বলছে এবার হানা দেবে পশ্চিমী ঝঞ্ঝা। ২০ থেকে ২১ নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাবে উত্তরবঙ্গের ওপর দিয়ে। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের কিছু অংশে ২০ এবং ২১ তারিখ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আগামী শনিবার তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। পরবর্তী ৭২ ঘণ্টায় তা গভীর নিম্ন চাপে পরিণত হবে। এই নিম্নচাপ ২৬ নভেম্বর মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে দাবি করছে কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা।

২৭ নভেম্বর অন্ধ উপকূলের কলিঙ্গপত্তনম মৎস্য বন্দরের কাছাকাছি এই ঘূর্ণাবর্ত প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে । তার জেরে নভেম্বরের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় ছয় জেলায় আকাশ থাকবে মেঘলা, জলীয় বাষ্পের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পাবে এবং আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।

উপকূলবর্তী কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে দাবি আবহাওয়া দফতরের। জেলায় জেলায় রাতের পারদ চড়তে শুরু করে দিয়েছে। কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার ভোরে সেই তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়