মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

'গুণ্ডা দমন' আইন বাস্তবায়নে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 'গুন্ডা দমন বিল'-এ সই দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘গুণ্ডা দমন’ আইন বাস্তবায়নে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ‘গুন্ডা দমন বিল’-এ সই দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, কেন্দ্রের এনডিপিএস আইনের সঙ্গে এর কিছু ধারা মিলে যাচ্ছে। তাই সংশোধনের জন্য পুনর্বিবেচনার কথা জানিয়ে বিলটি ফেরত পাঠানো হয়েছে নবান্নে। গত জুনে সামাজিক অপরাধ ও অসামাজিক কাজকর্ম রুখতে এই বিলটি বিধানসভায় পাস হয়েছিল। রাজ্যপালও সই করে দিয়েছিলেন।

কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, রাজ্য সরকারের প্রস্তাবিত ‘গুন্ডা দমন বিল’-এর ২(ডি)(iii)(বি) ধারায় ‘গুণ্ডা’ সংজ্ঞার আওতায় ‘এনডিপিএস’ (Narcotic Drugs and Psychotropic Substances Act) আইন অর্থাৎ মাদক সংক্রান্ত অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নিজস্ব ‘পিআইটি-এনডিপিস অ্যাক্ট, ১৯৮৫’ (PITNDPS Act) নামক আইন আগে থেকেই রয়েছে, যেখানে মাদক সংক্রান্ত অপরাধীদের আগাম আটকের কথা বলা রয়েছে। ফলে ‘গুন্ডা দমন বিল’-এর সঙ্গে কেন্দ্রের NDPS Act মিলে যাচ্ছে এবং ভারতীয় সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনি জটিলতার (Repugnancy) জন্ম দিচ্ছে। তাই সংঘাত এড়াতে অবিলম্বে বিল থেকে মাদক অপরাধ সম্পর্কিত বিষয়টি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই কারণেই বিলে সই করেননি রাষ্ট্রপতি। তাই বিলটি এখনও আইনে পরিণত হতে পারেনি।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act বা গুন্ডাদমন আইন কার্যকরের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই এই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এইন আইন নিয়ে প্রশ্ন তোলে বিরোধিরা। এরপর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, অনুমোদন না পাওয়া পর্যন্ত এই আইন কোনভাবেই রাজ্যে কার্যকরী হবে না। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গুন্ডাদমন আইন’ লাগু হলে, প্রশাসন যদি মনে করে, কেউ বড়সড় সমাজবিরোধী অপরাধের ছক কষছেন, তাহলে জন-নিরাপত্তার জন্যে ঘটনার আগেই তাঁকে বিনা বিচারে ১ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। এছাড়া বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা আগুন লাগিয়ে কোনও সরকারি বা ব্য়ক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। গুন্ডা দমন বিলে মূলত এই বিষয়টিই উল্লেখ করা রয়েছে।

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১