‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী দলের একে অপরকে আক্রমণের তীব্রতা।  আজ শুক্রবার (১৭ এপ্রিল) দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য কোচবিহার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কলকাতায়  সাত সকালে ইডির অভিযান নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে তুলোধনা করেছেন তিনি। বলেছেন, ‘ইডি-সিবিআই-আয়কর” সবটাকেই একপক্ষ করে দেওয়া হয়েছে। 

তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার সহ তৃণমূল নেতার বাড়িতে আয়কর দফতরের হানা নিয়ে উত্তরবঙ্গ থেকে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইলেকশন আসলেই ভোট দাও, ভোট দাও। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে। সকলকে একপক্ষ করে দিয়েছে। কোনও দিন এ জিনিস আমি দেশে দেখিনি।” এর পরেই তৃণমূলনেত্রী সুর চড়িয়ে বলেন,  “দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই, নিয়ে এল ইডি-সিবিআই।” 

গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। কোচবিহারে নির্বাচনী জনসভায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেছেন, জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। ভারতবর্ষের সংবিধান বলেছে, ধর্ম নিরপেক্ষতা পাশাপাশি সকলের জন্য সমান অধিকার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই ইডি, আয়কর, সেন্ট্রাল ফোর্স, সিবিআই, বিজেপি রাজ্যের সবাই এসে বসে রয়েছে বাংলায়। তাও একাই লড়াই করছেন তিনি। তাঁর সঙ্গে ১০০ ভাগ লোক রয়েছে। বিজেপি ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র ভেস্তে দেবে জনগণ। তাঁর অভিযোগ, ভোটের সময় আসছে, ভোট হলে ফিরে যাচ্ছে। ১২ বছরে ১২টা কাজ করেনি বিজেপি। কিন্তু তৃণমূল ১০৫টা কাজ করে দেখিয়েছে। সাধারণ মানুষের মধ্যে কোনও ভেদাভেদ করেন না তিনি। বিজেপির ভাঁওতাবাজিতে কেউ বিশ্বাস করবেন না।

আরও পড়ুন: ‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার 

প্রসঙ্গত, শুক্রবার সাতসকালে আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছে যান দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়িতে। অন্য একটি দল পৌঁছে যায় নির্বাচনী কার্যালয়ে। জানা গিয়েছে, নির্বাচনী কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। ঘটনার সময় বাড়িতেই ছিলেন দেবাশিস কুমার। তল্লাশি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দেবাশিস কুমারের অনুগামীরা। শনিবার সকালে তৃণমূল প্রার্থীর বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে আচমকা আয়কর হানা হওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। 

 

 

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের