‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। কোচবিহারে নির্বাচনী জনসভায় কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেছেন, জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। ভারতবর্ষের সংবিধান বলেছে, ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি সকলের জন্য সমান অধিকার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সোচ্চার হয়েছেন।

তিনি বলেছেন, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই ইডি, আয়কর, সেন্ট্রাল ফোর্স, সিবিআই, বিজেপি রাজ্যের সবাই এসে বসে রয়েছে বাংলায়। তাও একাই লড়াই করছেন তিনি। তাঁর সঙ্গে ১০০ ভাগ লোক রয়েছে। বিজেপি ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র ভেস্তে দেবে জনগণ। তাঁর অভিযোগ, ভোটের সময় আসছে, ভোট হলে ফিরে যাচ্ছে। ১২ বছরে ১২টা কাজ করেনি বিজেপি। কিন্তু তৃণমূল ১০৫টা কাজ করে দেখিয়েছে। সাধারণ মানুষের মধ্যে কোনও ভেদাভেদ করেন না তিনি। বিজেপির ভাঁওতাবাজিতে কেউ বিশ্বাস করবেন না।

তাঁর অভিযোগ, মানুষের সব কেড়ে নিচ্ছে। মিথ্যে কথা বলতে বিজেপির জুড়ি নেই। বাংলার মানুষকে পছন্দ করে না বিজেপি। নাম কেটে ভোট চাইতে এসেছে তারা। কোনও দুর্যোগ ঘটলে কাউকে দেখতে পাওয়া যায় না। তখন কারও দেখা পাওয়া যায় না। মোদির মতো প্রধানমন্ত্রী আগে কখনও দেখেননি বলে কটাক্ষ করেছেন তিনি। নাম না করে শাহকেও নিশানা করেছেন। বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে। তাঁর হুঁশিয়ারি বাংলার সঙ্গে ইংরেজরা পারেনি, বিজেপিও পারবে না। বাংলা আগামীদিনে ভারতবর্ষকে পথ দেখাবে। দিল্লি থেকে বিজেপিকে সরাবে বাংলাই।

তিনি আরও বললেন, ভোটের আগে ইডি-সিবিআই করেও কিছু করতে পারেনি। ভোটের দিন সকলকে সতর্ক থাকতে হবে। খারাপ মেশিনে ভোট করাতে না দেওয়ার কথা বলেছেন। যাঁরা কাউন্টিংয়ের পাহাড়ায় থাকবে, তাঁরাও যেন বিক্রি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান