বুথের ভিতরে বসতে পারবেন রাজনৈতিক দলের এজেন্টরা! যা জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোটা আর কয়েকটা দিন পরেই হতে চলেছে বাংলায় বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। যত সময় এগিয়ে আসছে ততই ভোট নিয়েই চড়ছে রাজনৈতিক উত্তাপ। তার মধ্যেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা বুথের ভিতরে বসতে পারবেন কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সাধারণত এজেন্টের বুথের ভেতরে বসার নিয়ম থাকলেও গুঞ্জন উঠেছে এবারের ভোটে বুথের বাইরে বসার বিষয়টিও বিবেচনাধীন । সত্যিই কি তাই? আসল বিষয়টি কি সেটাই এবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।  

নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ” নির্বাচন কমিশনের নজরে এসেছে যে, সংবাদমাধ্যমের একটি অংশ এমন একটি বার্তা প্রচার করছে যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রের (Polling Booth) ভেতরে বসার অনুমতি দেওয়া হবে না। এতদ্বারা স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, ভোটগ্রহণের দিন পোলিং এজেন্টদের বসার ব্যবস্থা সংক্রান্ত কোনো নতুন নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করেনি। সুতরাং, ভোটগ্রহণের দিন পোলিং এজেন্টদের বিষয়ে পূর্বপ্রচলিত নির্দেশিকাই অপরিবর্তিত থাকছে।” 

আরও পড়ুন: কেশপুরে প্রচারে বেরিয়ে গ্রামীণহাটে উচ্ছে ,করলা, লাউডাটা বাজার করলেন তৃণমূল প্রার্থী

প্রসঙ্গত, প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টদের কাছে থাকে বুথের ভোটার তালিকা ।  সেই তালিকার সঙ্গে ভোটারদের মিলিয়ে দেখেন এবং তাঁরা প্রিসাইডিং অফিসারদের কাজেও সাহায্য করেন । তাঁরা এই কাজ করার জন্য  বুথের ভিতরেই বসেন। তবে তা নিয়েই এবার জটিলতা দেখা দিয়েছিল। চলতি বছরে দুই দফায় হবে বাংলায় বিধানসভা নির্বাচন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ হবে ৪ মে। এবারে  ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট হচ্ছে।  

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত