কেশপুরে প্রচারে বেরিয়ে গ্রামীণহাটে উচ্ছে ,করলা, লাউডাটা বাজার করলেন তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি ,কেশপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা (TMC Candidate Siuli Saha)। মঙ্গলবার তাঁর দিনভর জনসংযোগ কর্মসূচি ছিল নজরকাড়া।একদিকে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ছবি, অন্যদিকে দীর্ঘ রুট জুড়ে ধারাবাহিক প্রচার। দিনের শুরুতেই কেশপুর ব্লকের (Keshpur Block) ১৪ নম্বর অঞ্চলের রাউতা গ্রামীণ হাটে একেবারে সাধারণ মানুষের মতো বাজার করতে দেখা যায় তাঁকে। হাটে ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং উচ্ছে, লাউডাটা, শাক ও করলা কেনেন।

প্রার্থীর এই সহজ উপস্থিতি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। এরপর মাজুরিয়া থেকে ইন্দ্র বাজার হয়ে ঝেঁতলা বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচার চালান তিনি। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কার্যত দাপিয়ে প্রচার করে বেড়ালেন লড়াকু নেত্রী শিউলি সাহা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাঁদের সমস্যা শোনা,সব মিলিয়ে জনসংযোগে ছিল বাড়তি জোর। বিকেলেও থেমে থাকেন নি, ঝেঁতলা বাজার থেকে রাউতা পর্যন্ত আবারও প্রচার কর্মসূচি চালানো হয়। কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি এই প্রচারকে আরও জোরদার করে তোলে।

অন্যদিকে, পুরো এলাকা জুড়ে বিরোধী দলগুলির উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম বলে মনে হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের পতাকা বা প্রচার সামগ্রী তেমনভাবে চোখে পড়েনি, এমনকি বড়সড় প্রচার কর্মসূচির ছবিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট যত এগোবে, প্রচারের চিত্র বদলাতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে কেশপুরে প্রচারের ময়দানে তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে—এমনটাই মত রাজনৈতিক মহলের।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের