আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটতেই আসানসোলে কংগ্রেস কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলর ঘনিষ্ঠ

নিজস্ব প্রতিনিধি: শান্তিপূর্ণভাবে ভোটের পরেও আসানসোলে নির্বাচন পরবর্তী হিংসা বহাল। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কংগ্রেস কর্মীর ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল আসানসোলে। জানা গিয়েছে, আসানসোলের উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার একটি আবাসনের বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়ের উপর হামলা চালিয়ে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন আসানসোল উত্তরের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুণ্ডি। তাঁর অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময়ে দেবদীপের গাড়ি ঘেরাও করে তাঁকে মারধর করেছেন তৃণমূল দুষ্কৃতীরা। যাঁদের এলাকার কাউন্সিলরের চ্যালা চামুণ্ডা বলে দাবি করেছেন তিনি। প্রচণ্ড মারধরের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘটনাটিকে ভোট পরবর্তী হিংসায় প্রথম বলি হিসেবে দেখছে বিরোধীরা। ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দেবদীপের স্ত্রী। এখন তাঁর মৃতদেহকে আসানসোল পুলিশ ফাঁড়ির সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুণ্ডির দাবি, তৃণমূল কাউন্সিলর অনিমেষ দা্সের ঘনিষ্ঠ লোকজন দেবদীপকে খুন করেছেন। তাঁর আবাসনেই থাকেন দেবদীপ। আবাসনের সকলের মতো দেবদীপও তাঁর হয়ে প্রচার করেছিলেন। গতকাল রাতে স্ত্রী, বাচ্চাকে নিয়ে গাড়িতে ফিরছিল দেবদীপ। তখন একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। সবাই গাড়ি থেকে নেমে গেলে দেবদীপের স্ত্রী ও বাচ্চাকে গাড়িতে উঠে যেতে বলে দুষ্কৃতীরা। এরপর দেবদীপের সঙ্গে তুমুল বচসা হয় দুষ্কৃতীদের। তিনি কংগ্রেস প্রার্থীর নাম করে জানায় যে পুলিশে নালিশ করবে। তাতেই দুষ্কৃতীরা রেগে গিয়ে দেবদীপের উপর হামলা করে। তাঁকে লাথি, ঘুসি মারতে মারতে মাটিতে ফেলে দেয়। তাতেই তিনি মারা যান।

এরা সকলে তৃণমূলের পোষা গুন্ডা। এই ঘটনার বিহিত না হওয়া পর্যন্ত কংগ্রেস প্রতিবাদ চালিয়ে যাবে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। জেলা তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, তৃণমূলের কি কাজ নেই, একজন কংগ্রেসের হয়ে ভোটপ্রচার করেছে বলে তাঁকে খুন করে দেবে? আসলে কংগ্রেসের হাতে আর কোনও ইস্যু নেই। তাও এভাবে তৃণমূলের বদনামের চেষ্টা করছেন তাঁরা। এই ঘটনার একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আবাসনের গেটের কাছে দেবদীপকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন ব্যক্তি। দেবদীপ চট্টোপাধ্যায় ছিলেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডীর সেক্রেটারি।

Published by:

Share Link:

More Releted News:

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ