বন্দুক ছেড়ে ইভিএমে প্রাক্তন মাওবাদী নেত্রী, ভরসা মমতার উন্নয়নে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাথায় ঝুড়ি ভরে মহুল ফুল নিয়ে একটু আগেই বাড়ি ফিরেছেন বৃদ্ধা লক্ষ্মী সর্দার। ছোট্ট দাওয়ায় বসে ক্লান্ত শরীরটাকে কিছুক্ষণ বিশ্রাম দিচ্ছিলেন তিনি। দশ ফুট বাই দশ ফুটের একটি মাটির বাড়িই তার সবকিছু। সেখানেই কাটে দিনযাপন। জঙ্গলে গিয়ে মহুল ফুল কুড়িয়ে এনে শুকিয়ে বিক্রি করেন তিনি। কেজি প্রতি মাত্র ৩৫ টাকা আয় হয় তাতে। সেই সামান্য উপার্জনের সঙ্গে রাজ্য সরকারের ভাতা এবং খাদ্যসাথী প্রকল্পের রেশনের উপর নির্ভর করেই চলছে সংসার।

লক্ষ্মী সর্দার প্রাক্তন মাওবাদী নেত্রী শোভা সিং সর্দারের মা। বহু বছর ধরে মেয়ের প্রতীক্ষায় দিন কাটিয়েছেন তিনি। দীর্ঘ ১৫ বছরের জেলজীবন কাটিয়ে গত বছর জুলাই মাসে জামিনে মুক্ত হয়ে নিজের গ্রামে ফিরেছেন শোভা। এখন মা-মেয়ে মিলে নতুন করে জীবন গড়ে তোলার চেষ্টা করছেন।ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার মাজুগোড়া গ্রামের সাধারণ এক কিশোরী ছিলেন শোভা। মাত্র ১২-১৩ বছর বয়সে পরিস্থিতির চাপে গ্রাম ছাড়তে হয় তাঁকে। পরে মাওবাদী স্কোয়াডে যোগ দিয়ে ‘চন্দনা সিং’ নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। প্রায় পাঁচ বছর স্কোয়াডে থাকার পর ২০১০ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং দীর্ঘ ১৫ বছর সংশোধনাগারে কাটান।

এখন ৩৩ বছর বয়সি শোভা অতীতের ভুলে আক্ষেপ প্রকাশ করেন। তার কথায়, জঙ্গলমহলের চিত্র অনেক বদলে গেছে। আগে যেখানে রাস্তা, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র ছিল না, এখন সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মেয়েরা সাইকেলে চেপে স্কুলে যাচ্ছে, পড়াশোনার সুযোগও বেড়েছে।সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করেন শোভা। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘যুবসাথী’ প্রকল্পের প্রশংসা করেন দিন। তবে তাঁর আবেদন,সরকার যেন একটি বসবাসযোগ্য ঘর ও একটি চাকরির ব্যবস্থা করে। জীবনের অনেকটা সময় হারিয়ে এখন তাঁর একটাই ইচ্ছা-মায়ের সঙ্গে শান্তিতে সাধারণ মানুষের মতো জীবনযাপন করা।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা