প্রচারে মুখোমুখি রাজ-কৌস্তভ, বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ খারিজ তৃণমূলের

ব্যারাকপুরে ফের তারকা বিধায়কের উপরেই আস্থা রেখেছে তৃণমূল। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে ব্যারাকপুরের বিধায়ক হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরে ফের তারকা বিধায়কের উপরেই আস্থা রেখেছে তৃণমূল। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে ব্যারাকপুরের বিধায়ক হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। গত পাঁচবছরে ব্যারাকপুরের মানুষ জনের অন্যতম ভরসার পাত্র হয়ে গিয়েছেন তিনি। ব্যারাকপুরের একাধিক উন্নয়ন হয়েছে রাজের হাত ধরে। তাই ২০২৬ সালের ভোটেও রাজের উপর আস্থা রেখেছে তৃণমূল। অন্যদিকে রাজ চক্রবর্তীর বিপরীতে বিজেপির ‘তুরূপের তাস’ মাথা ন্যাড়া-খ্যাত আইন জীবী কৌস্তভ বাগচী।

রবিবার (২২ মার্চ) পরিচালক প্রথমবারের মতো ব্যারাকপুরে প্রচার শুরু করেছেন। আর প্রচারেই শুরু হয়েছে যুদ্ধ। প্রার্থী হওয়া মাত্রই ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ককে ৫০ হাজার ভোটে জেতার টার্গেট বেঁধে দিলেন কৌস্তভ বাগচী। যদিও তৃণমূল তারকা বিধায়কও চুপ করে বসে থাকার পাত্র নন। কৌস্তভকে ‘দিবাস্বপ্ন’ বলে কটাক্ষ করলেন রাজ। গতকাল ব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অধীনে তালপুকুর বাজারে জনসংযোগ নেমেছিলেন কৌস্তভ। প্রচারে নেমেই তিনি নিজেকে স্থানীয় ছেলে বলে দাবি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এক তরফা বুঝিয়ে দেন নিজের এলাকায় তারই দাপট বেশি।

বলেন, ‘আমি ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তী কে পর্যুদস্ত করব।’ সঙ্গে দাবি করেন, তাঁকে বামপন্থী একটা বড় অংশ তাঁকে সমর্থন জানিয়েছে। তিনি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, তাদের সেই অনুরোধ করেছেন। তৃণমূলকে উৎখাত করাই তাঁর একমাত্র লক্ষ্য। অন্যদিকে গতকাল ব্যারাকপুরে প্রথম প্রচারে নামেন রাজ চক্রবর্তী। পুরসভার ১ নম্বর ওয়ার্ডে খোল করতাল নিয়ে প্রচারে নামেন তিনি। মাধবনিবাস এলাকায় মতুয়াদের সঙ্গে নাচ-গান, ঢোল বাজিয়ে তালে তাল মেলান তিনি। আর তখনই বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচীকে নিশানা করে রাজ বলেন, ‘স্বপ্ন দেখা ভাল, কিন্তু দিনের বেলা স্বপ্ন দেখা ঠিক নয়। আমি তো বলি উনি ঘোল নিয়ে বের হন, যেন খায় আবার মাথায়ও দেয়। ভোট সুনামিতে উনি ভেসে যাবেন, আমরা চাইলেও বাঁচাতে পারব না। কেননা উনি তো ন্যাড়া, তাহলে চুল ধরে টেনে তুলব কি করে।’ এই তরজার মাঝেই আলাদা সুর শোনা গেল সিপিএম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। তিনি সরাসরি তৃণমূল ও বিজেপি, দুই পক্ষকেই আক্রমণ করে বলেন, এখানে সবাই একে অপরকে কটাক্ষ করতে ব্যস্ত। কেউ সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনও কথা বলছেন না।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ