রাজ্যের করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, তবে মৃত্যুর হার কম

সোমবার যেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল পাঁচশোর ঘরে, মঙ্গলবারই সেই সংখ্যা পৌঁছল সাতশোর উপর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একলাফে অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। সোমবার যেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল পাঁচশোর ঘরে, মঙ্গলবারই সেই সংখ্যা পৌঁছল সাতশোর উপর। ফলে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য কর্তারা। মঙ্গলবার জারি করা পশ্চিমবঙ্গের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। আক্রান্তের নিরিখে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা সবচেয়ে উপরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

বিগত কয়েকদিন ধরেই রাজ্যের করোনা গ্রাফ ওঠানামা করছে। তবে এখনও বাংলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে চিন্তায় রাখছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৯২ ও ১৩৭ জন। বাকি জেলায় নতুন আক্রান্তের সংখ্যা নগন্য। তবে করোনা আক্রান্তের নিরিখে মৃত্যুর হার খুবই কম, এটাই যে স্বস্তির খবর। পজিটিভিটি রেটও দুই শতাংশের নীচে রয়েছে।

রাজ্যের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মোট ৩৬,৬০৩ জনের করোনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে ৭০৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনার টিকা পেয়েছেন (প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে) ৯ কোটি ১৯ লক্ষ ৬৩ হাজার ১৮৩ জন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৩০ লক্ষ ৭৯৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৬২ হাজার ৩৮৬ জন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর