চওড়া হল হাসি, বেতন বাড়ছে চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চুক্তিভিত্তিক বাস চালকদের জন্য সুখবর। রাজ্য সরকারের কৃপাদৃষ্টি এবার পড়তে চলেছে তাঁদের উপর। খুব তাড়াতাড়ি চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়াতে চলেছে রাজ্য। পরিবহণ দফতর সূত্রে এই তথ্য মিলেছে। শুধু তাই নয়, জানা গিয়েছে চুক্তিভিত্তিক চালক হিসাবে যোগ দিলেই বেতন হবে মাসিক ১৬ হাজার টাকা। ফলে এক ধাক্কায় বাড়ানো হচ্ছে তিন হাজার টাকা। এতদিন চালকরা কাজে যোগ দিয়ে মাসিক বেতন পেতেন ১৩ হাজার টাকা।

চুক্তিভিত্তিক চালকরা যত বছর কাজ করছেন তার উপর নির্ভর করে বেতনের পরিমাণ। নতুন নিয়ম অনুযায়ী যারা ৫ বছর চাকরি করেছেন, তাঁরা প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা। চাকরির মেয়াদ ১০ বছর পূর্ণ হয়েছে এমন চালকদের দেওয়া হবে ২৫ হাজার টাকা। ১৫ ও ২০ বছর চাকরির মেয়াদ হলে বেতন বৃদ্ধি পেয়ে হবে যথাক্রমে ৩১ হাজার এবং ৩৮ হাজার টাকা।

খুব তাড়াতাড়ি এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। সেই সঙ্গে বর্ধিত বেতনের বকেয়া কর্মীদের এককালীন মিটিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে পরিবহন দফতর সূত্রে। নয়া সিদ্ধান্ত কার্যকর হলে ৬টি রাষ্ট্রায়ত্ত পরিবহণ নিগমের প্রায় দেড় হাজার চুক্তিভিত্তিক চালক উপকৃত হবেন।

উল্লেখ্য,অনেকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন চুক্তিভিত্তিক বাসচালকরা। অবশেষে তাঁদের দাবি পূরণে সহায় হল রাজ্য সরকার।এদিকে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। বর্তমানে মমতার সরকারের চোখ সেদিকেই। নিন্দুকরা মনে করছেন, আচমকা চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধি ভোটব্যাঙ্ক বাড়ানোর কৌশল হতে পারে। তবে উদ্দেশ্য যাই হোক, আপাতত বেতন বৃদ্ধির আনন্দকেই উপভোগ করতে চাইছেন বাসচালকরা।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম