সর্বশিক্ষা মিশনের ১ হাজার কোটি টাকা পেল রাজ্য

সর্বশিক্ষা মিশনের খাতে পশ্চিমবঙ্গ সরকারকে এক হাজার কোটি টাকা দিল বিজেপি শাসিত কেন্দ্র সরকার। গত পাঁচ মাস ধরে বকেয়া ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের টাকা যাতে রাজ্য সরকার না পায় সেই লক্ষ্যে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্রের শাসকদলের ওই নেতার আপত্তিকে কার্যত পাত্তা না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এক হাজার কোটি টাকা দিল বিজেপি শাসিত কেন্দ্র সরকার। সর্বশিক্ষা মিশনের খাতে এই টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

নবান্ন সূত্রে খবর, রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে চলে সর্বশিক্ষা মিশন। এই প্রকল্পের অধীনে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি, নতুন ভবন তৈরি, মডেল স্কুল তৈরি, শহর স্কুল শিক্ষার একাধিক ক্ষেত্রে কাজকর্ম পরিচালিত হয়। গত পাঁচ মাস ধরে এই প্রকল্প বাবদ রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৯৫০ কোটি টাকা পেত। সেই বকেয়া টাকা অবশেষে রাজ্যকে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। উল্লেখ্য সর্বশিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রের অংশীদারিত্ব ৬০ শতাংশ, রাজ্যের অংশীদারিত্ব ৪০ শতাংশ। সর্বশিক্ষা মিশনের টাকা কেন্দ্র সরকার  গত পাঁচ মাস ধরে আটকে রেখেছিল। নবান্নের তরফে সেই বকেয়া টাকার জন্য আবেদন করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রকে চিঠি লিখে প্রকল্পের টাকা না দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন এর আগে। এখনও একশোদিনের কাজের টাকা পাচ্ছে না রাজ্য। সেই টানা পোড়েনের মাঝে শুভেন্দুর আপত্তিকে পাত্তা না দিয়ে সর্বশিক্ষা মিশনে রাজ্যের প্রাপ্য টাকা দিল কেন্দ্র।

প্রসঙ্গত একশো দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না বলে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। নবান্নের তরফে চিঠিও পাঠানো হয়েছে পাওনা টাকা চেয়ে। কিন্তু বাংলা আবাস যোজনার টাকার দাবিতে তৃণমূলের সাংসদদের এক প্রতিনিধিদল দেখা করেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরিাজ সিংহের সঙ্গে। টাকা কেন আটকে রাখা হয়েছে, সে নিয়ে প্রশ্ন তোলা হয়।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর