জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিনে মুক্ত থাকার পরেও নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের অন্যতম শর্ত প্রতি সপ্তাহে একদিন করে তাঁর আদালতে হাজিরা দেওয়া। অভিযোগ সেই শর্ত অনুযায়ী নিয়মিত হাজিরা দিচ্ছেন না পার্থ। আজ বৃহস্পতিবারও আদালতে তার উপস্থিতি ছিল না। এই পরিস্থিতিতে তার জামিন বাতিলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০২২ সালের জুলাইয়ে প্রথমে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআইও। দীর্ঘ সময় জেল হেফাজতে থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতির একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়। বিভিন্ন মামলায় তাঁর জামিনের ক্ষেত্রে আদালতের একাধিক শর্তও রয়েছে। সিবিআইয়ের অভিযোগ, জামিনের শর্ত মেনে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না প্রাক্তন মন্ত্রী। সেই কারণেই জামিন বাতিলের আবেদন করা হয়েছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, আদালতের নির্ধারিত শর্ত মানা না হলে জামিনের সুবিধা বহাল রাখার বিষয়টি নতুন করে বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুন: ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, তিনি অসুস্থ। শারীরিক সমস্যার কারণেই প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে জামিনের কোনও শর্ত ভঙ্গ করেননি পার্থ। এই আবেদনের পরবর্তী শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর হওয়ার কথা। সেদিন আদালত দুই পক্ষের বক্তব্য শুনে পার্থর জামিন বাতিলের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে। ফলে আপাতত তাঁর জামিন বহাল থাকবে কি না, তা আদালতের পরবর্তী নির্দেশের উপরই নির্ভর করছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। তাঁর দীর্ঘ কারাবাসের পর জামিন পাওয়ার পর ফের হাজিরা নিয়ে এই আইনি টানাপোড়েন তৈরি হয়েছে। তবে আগামী ২৯ সেপ্টেম্বরের শুনানির আগে তিনি ফের জেলবন্দি হবেন কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?