চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অম্রুত প্রকল্পে ২০ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ, তবু প্রশ্নের মুখে রায়গঞ্জ পুরসভা

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ঘোষণা হতেই চমক রায়গঞ্জে। রবিবার থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পরিষেবা চালু করল রায়গঞ্জ পুরসভা। অম্রুত ২.০ প্রকল্পের আওতায় শহরের ২৭টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার বাড়িতে এই পরিষেবা চালু হয়েছে। তবে পরিষেবা শুরুর সময় নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই কেন এমন উদ্যোগ নেওয়া হল  উদ্্যো দিনই কেন এই উদ্যোগ?

পুরসভার তরফে জানানো হয়েছে, গোটা শহরকে চারটি জোনে ভাগ করা হয়েছে এবং প্রতিটি জোনে একটি করে জলাধার তৈরি করা হয়েছে। পাশাপাশি ১৪টি পাম্প হাউজ় গড়ে তোলা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সরবরাহ করা হবে পানীয় জল। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের দাবি, সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতেই এই পদক্ষেপ এবং পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অন্যদিকে বিরোধীদের দাবি, এটি নিছকই নির্বাচনী চমক। বিজেপি নেতা নিমাই কবিরাজ কটাক্ষ করে বলেন, এতদিন মানুষ বঞ্চিত ছিলেন, এখন ভোটের আগে হঠাৎ পরিষেবা চালু হওয়ায় প্রশ্ন উঠছে। একই সুরে যুব কংগ্রেস নেতা শৌভিক রায়ের বক্তব্য, এই উদ্যোগ স্থায়ী হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। যদিও বাড়ি-বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাওয়ায় খুশি সাধারণ মানুষ। 

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ