সন্দেশখালিকাণ্ডে মহিলাদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির তিন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে সিপিএম ও বিজেপি সমর্থক মহিলারা। ওই অভিযোগ কতটা ‘আসল’ আর কতটা ‘মনগড়া’ তা খতিয়ে দেখতে ১০ সদস্যের তদন্ত দল গঠন করল রাজ্য পুলিশ। ওই তদন্তকারী দলের মাথায় থাকবেন ডিআইজি পদমর্যাদার এক মহিলা আইপিএস আধিকারিক। সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বারাসতের ডিআইজি সুমিত কুমার।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা সন্দেশখালি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলে থানা তিন দিন ধরে রীতিমতো এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় মহিলাদের। তৃণমূল নেতাদের বাড়ি, মুরগির খামার আগুনে পুড়িয়ে দেওয়ার মতো নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ উঠেছে স্বঘোষিত গ্রামবাসীদের বিরুদ্ধে। যদিও পুলিশ সংবেদনশীলভাবেই ওই বিক্ষোভ সামাল দিয়েছিল। ১৪৪ ধারা জারি করে বিক্ষোভে রাশ টানা হয়।

ওই বিক্ষোভের সময়েই রাজ্যের শাসকদল বিরোধী এবং বিজেপি পন্থী বৈদ্যুতিন মাধ্যম বিক্ষোভকারী মহিলাদের দিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ বলিয়ে নেয় বলে বিস্ফোরক অভিযোগ। যদিও সিপিএম এবং বিজেপি পন্থী মহিলাদের তোলা অভিযোগ খতিয়ে দেখতে নজিরবিহীনভাবেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল পুলিশ। যদিও এদিন মহিলাদের ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ সম্পর্কে মুখ খুলতে চাননি বারাসতের ডিআইজি সুমিত কুমার। তিনি জানিয়েছেন, ‘সন্দেশখালির মহিলারা বিক্ষোভের সময়ে যে অভিযোগ করেছেন তা নিয়ে তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। খুব শিগগিরই ওই তদন্তকারী দল তদন্ত শুরু করবে।’

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি