‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে বড় উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার। তবে ঋণ দেওয়ার পাশাপাশি গোষ্ঠীগুলির কাজ ও আর্থিক লেনদেনের কড়া অডিটও করা হবে বলে জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যের প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সেই সুবিধা পেতে হলে গোষ্ঠীর কাজের স্বচ্ছতা এবং আর্থিক হিসাবের যথাযথ প্রমাণ দিতে হবে। অডিটে কোনও অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট গোষ্ঠীর ঋণ বাতিল করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।

মন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১২ লক্ষ ৫০ হাজার গোষ্ঠী সক্রিয় রয়েছে। চলতি বছরের মধ্যেই আরও এক লক্ষ নতুন গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। এই সমস্ত গোষ্ঠীর জন্য ব্যাঙ্কের মাধ্যমে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে। দিলীপ ঘোষের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। তিনি বলেন, যারা বছরে এক লক্ষ টাকার বেশি ব্যবসা করবেন, তাদের ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলা হবে। আগামী দিনে রাজ্যে তিন লক্ষ ‘লাখপতি দিদি’ তৈরির লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তবে তিনি স্পষ্ট করে দেন, সরকারি অর্থের ব্যবহার নিয়ে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না। প্রতিটি গোষ্ঠীর এক বছরের কাজ এবং অর্থের ব্যবহার খতিয়ে দেখা হবে। অডিটে অনিয়ম বা হিসাবের গরমিল ধরা পড়লে পরবর্তী ঋণ অনুমোদন করা হবে না। এদিন আগের সরকারের সমালোচনাও করেন পঞ্চায়েতমন্ত্রী। তার অভিযোগ, পূর্ববর্তী প্রশাসনের আমলে স্বনির্ভর গোষ্ঠী এবং পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থাপনায় পর্যাপ্ত নজরদারি ছিল না। এমনকি পঞ্চায়েত স্তরে কর সংগ্রহের ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থায় স্বচ্ছতা এনেছে বলেই রাজস্ব আদায় বেড়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি জানান, আগামী ১ অগস্ট উত্তর ২৪ পরগনার সমস্ত পঞ্চায়েতকে নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক