শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাসহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি ও ঝড়ের দাপট অব্যহত রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের পর থেকে শুরু হওয়া প্রবল ঝড়-বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যায়, গাছ উপড়ে পড়ে এবং যানবাহন চলাচল অব্যাহত হয়। রাতে বৃষ্টির তীব্রতা কমলেও আজ শুক্রবার (২৬ জুন) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন আসছে না আগামী কয়েকদিনে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়া চলবে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল শনিবার (২৭ জুন) পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার (৩০-৪০ কিমি/ঘণ্টা) সম্ভাবনা রয়েছে। রবিবার (২৮ জুন) মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে একই ধরনের আবহাওয়া থাকবে। এদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং অন্যান্য জেলায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া চলতে পারে। ৩০ জুন ও ১ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ৪৩০০ জন আহত

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। ১ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোম ও মঙ্গলবারেও একই পরিস্থিতি থাকবে। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের