ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলা। প্রতি ঘণ্টায় বেড়েই চলেছে একের পর এক মৃত ও আহতের সংখ্যা। পরিণত হয়েছে যেন মৃত্যুপুরীতে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। চারিদিকে শুধুই কান্না আর আর্তনাদ। বুধবার (২৪ জুন) গভীর রাতে (স্থানীয় সময়) মাত্র এক মিনিটেরও কম ব্যবধানে উত্তর ভেনিজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, এই জোড়া ভূমিকম্পে দেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। অসংখ্য ভবন ধ্বসে পড়ে, অনেক বহুতল বিপজ্জনকভাবে হেলে পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩৫ জনে। আহত হয়েছেন ৪৩০০ জন।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানান, উদ্ধার অভিযান চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবারও (২৫ জুন) ২০ টিরও বেশি শক্তিশালী আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু মানুষের আর্তনাদ ঘণ্টার পর ঘণ্টা শুনেও তাদের উদ্ধার করতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। লা গুয়াইরার এক বাসিন্দা দানি রিজো জানান, একটি ছোট মেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে সাহায্যের জন্য চিৎকার করছিল। সেনাবাহিনীর সহায়তা না পাওয়ায় তাকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা নিশ্চিত করেন, শিশুটি মারা গেছে। একই এলাকায় ধসে পড়া আরেকটি ভবনের নিচ থেকে তিনজনের কণ্ঠস্বর শোনা যায়। স্থানীয় বাসিন্দা আন্তোনিও বেরমুদেজ বলেন, ‘তাঁরা তখনও জীবিত ছিলেন। কিন্তু ভারী যন্ত্রপাতি না থাকায় আমরা কিছুই করতে পারিনি।’ 

আরও পড়ুন: বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্ত এলাকাকে ‘দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছেন এবং নিজে লা গুয়াইরা সফর করেছেন। দুর্যোগের সুযোগে কিছু এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে। এএফপির সাংবাদিকরা একটি সুপারমার্কেটে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী লুটের ছবি প্রত্যক্ষ করেছেন। এদিকে আন্তর্জাতিক মহলও ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, মেক্সিকোসহ একাধিক দেশ উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। আমেরিকা দুটি যুদ্ধজাহাজ, পরিবহণ বিমান, হেলিকপ্টার এবং ১৫০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি চিন, ভারত, ব্রাজিল, ইরান এবং ভ্যাটিকানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পোপ লিও এক লক্ষ ইউরো অনুদানের ঘোষণা করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করে ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।   

সরকারি সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে ইতালি ও পর্তুগালের একজন করে নাগরিক রয়েছেন। ভূমিকম্পের কম্পন শুধু ভেনিজুয়েলাতেই সীমাবদ্ধ ছিল না। প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোটাসহ বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়। উত্তর ব্রাজিলের একাধিক এলাকাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। রাজধানী কারাকাসেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ নিরাপত্তার কারণে সারারাত রাস্তায়, কেউ কেউ নিজেদের গাড়িতে আশ্রয় নেন। ত্রাণ কার্যক্রমে নতুন সমস্যা তৈরি হয়েছে লা গুয়াইরার আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়। বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশি সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।  

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে