ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা জঙ্গলমহলে! ধানের জমিতে কাজ করতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখলেন স্থানীয় বাসিন্দারা। মাঠের মধ্যে পড়ে রয়েছেন তিনটি হাতির দেহ। তাদের মধ্যে রয়েছে দুটি হস্তিশাবক এবং একটি পূর্ণবয়স্ক হাতি। আজ রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পিড়াকাটা রেঞ্জের রঞ্জার জঙ্গল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয়দের দাবি, সকালে মাঠে যাওয়ার পরই তাঁরা হাতিগুলিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে বনদফতরকে জানানো হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। বনদফতর সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জমির উপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই তিনটি হাটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী পরিস্থিতিতে হাতিগুলি তারের কাছে পৌঁছেছিল এবং কীভাবে বিদ্যুৎপৃষ্ঠ হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

একসঙ্গে তিনটি হাতির মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। বিশেষ করে দুটি শাবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখ দেখা দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন বনদফতরের আধিকারিকরা। হাতিগুলির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২