প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঝড়ের দাপটে বিপর্যস্ত আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টির সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়ায় নিউইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়াসহ একাধিক শহরে জনজীবন ব্যাহত হয়েছে। ঝড়ের প্রভাবে গাছ ভেঙে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিমান পরিষেবায় ব্যাপক বিঘ্নের খবর মিলেছে। ঝড়ে একজনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

আবহাওয়ার এই পরিস্থিতিকে ‘নরইস্টার’ বলা হচ্ছে। শনিবার উত্তর-মধ্য আটলান্টিক এবং দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছে অবস্থান করছিল ঝড়টি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)-এর পূর্বাভাস অনুযায়ী, রবিবার ওই অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে মধ্য আটলান্টিক উপকূলে একাধিক উচ্চ জোয়ার হতে পারে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বড় ধরনের বন্যার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে NWS। লং আইল্যান্ডে আগামী কয়েক দিনে প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শনিবার ঝড়ের প্রভাব স্পষ্টভাবে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমে তিনি বাসিন্দাদের সতর্ক করে বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। জলাশয় বা উপকূলের কাছাকাছি যাওয়া এই সময়ে প্রাণঘাতী হতে পারে। তাঁর দাবি, কোনও কোনও এলাকায় প্রায় ২০ ফুট বা ৬ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। ঝড়ের দাপটে ব্রুকলিনে প্রাণ হারিয়েছেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। প্রবল বাতাসে একটি গাছ উপড়ে তাঁর ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এদিকে ঝোড়ো হাওয়ার কারণে রাস্তায় গাছ বা বিদ্যুতের তার ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করেছেন। প্রয়োজন না থাকলে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। শনিবার সকাল থেকেই উত্তর-পূর্বাঞ্চলে একের পর এক বিমান বাতিল হতে থাকে। শুধু বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে বহু ফ্লাইট দেরিতে চলেছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার। জেটব্লু, ইউনাইটেড এবং আমেরিকান এয়ারলাইনসের মতো সংস্থাও যাত্রীদের জন্য ভ্রমণ সংক্রান্ত সতর্কতা জারি করেছে। পরিস্থিতির কারণে অতিরিক্ত চার্জ ছাড়াই বুকিং পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। 

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

জনগণের রায়কে মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী: শুভেন্দু অধিকারী

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের