পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী, তোলা আদায় বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। আগামী তিন মাসের মধ্যে পুলিশের উন্নয়নে নতুন কিছু করা হবে। তবে বিগত ওয়েলফেয়ার বোর্ড বা সিপিএমের আমলের নন গেজেটেড পুলিশ অফিসার ইউনিয়নের মত কিছু করা হবে না। শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ডায়মন্ডহারবারে গিয়ে প্রশাসনিক বৈঠক করার পর একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বলেন,গত পাঁচ বছরে যারা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, যাদের কাছে তথ্য আছে তারা তথ্য দিয়ে অথবা যাদের কাছে তথ্য নেই পুলিশ তা তদন্ত করে দেখবে, নতুন করে অভিযোগ জানাতে পারবেন। মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, যারা পুলিশের একাংশের দ্বারা অত্যাচারিত বা যারা অভিযোগ করতে এসে হেনস্থা হয়েছেন যদি এই ধরনের অভিযোগ করার জন্য কেউ থাকেন সেই অভিযোগ পুলিশের কাছে করবেন।

পুলিশ আবার নতুন করে এফআইআর(FIR) নেবে। কোন কাজের জন্য কাউকে কাটমানি দিতে হয়েছে ,সেক্ষেত্রে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো অথবা পেটিএম এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে এইরকম প্রমাণ সহ অভিযোগ পুলিশের কাছে করা যাবে। কোন টোটো, অটো, রিক্সা থেকে তোলা আদায় করা যাবে না। কোন হকারের কাছ থেকে অবৈধ টাকা আদায় করা যাবে না। এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি কাউকে টাকা না দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে। পুলিশ ব্যবস্থা নেবে। ফলতায় পুনঃনির্বাচনে কোনরকম হিংসা বরদাস্ত করা হবে না। পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিএনএসের আওতায় পুলিশ চলবে। ১৫ বছরের বেশি যে সকল পুলিশ কনস্টেবল আছেন তাদের জেলা পোস্টিং দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করতে রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মহিলা পুলিশ অফিসারদের ক্ষেত্রে তাদের যাতে জেলার মধ্যে পোস্টিং দেওয়া যায় তা নিয়েও পুলিশ আধিকারিকদের চিন্তা ভাবনা করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)।

পুলিশের ওয়েলফেয়ার বোর্ড এবং সিপিএমের আমলের নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির ঘরানা থেকে বেরিয়ে এসে আগামী তিন মাসের মধ্যে পুলিশ কর্মচারীদের উন্নয়নের জন্য নতুন কিছু তৈরি করবে, বর্তমান রাজ্য সরকার। এমনটাই প্রশাসনিক বৈঠক শেষে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হল বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবেন স্বরাষ্ট্র সচিব বলে জানিয়ে দেন তিনি । মুখ্যমন্ত্রীর দাবি আগে শাসকের আইন ছিল। এখন আইনের শাসন চলছে। পুলিশ ওয়েলফেয়ারে আখেরে পুলিশের লাভ হয়নি। শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাস্ব রাউতরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বিগত রাজ্য সরকারের আমলে দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিন যে প্রশাসনিক বৈঠক হবে সেখানে কোন রাজনৈতিক আলোচনা হবে না। কোন অফিসারকে নাম ধরে ডেকে কোন ধরনের মন্তব্য করা হবে না। প্রশাসনিক বৈঠক সেখানে প্রশাসনিক আলোচনা হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিগত সরকারের মতো প্রশাসনিক বৈঠকের যে রীতি তা ভাঙা হবে না। ভবানীপুরে যে জঙ্গি সংগঠনের নাম করে হুমকি মেল এসেছে সেই ব্যাপারে পুলিশ কাজ করছে। পুলিশ খুব ভালো কাজ করছে এবং যে অফিসার এই তদন্ত করছেন তিনি যথেষ্ট দক্ষ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।শনিবার আরও দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি