মধ্যমগ্রামে বিশ্ব প্রতিবন্ধী দিবসে পদযাত্রা ও বধিরদের শীতবস্ত্র প্রদান

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম : বধির ।শ্রবণ অক্ষম। কানে শুনতে পারে না বলে এরা কথা বলতে পারে না। বোঝে সব কিন্তু কথা বলার ক্ষমতা কোথায়? কেউ একটু কথা বলতে পারলেও সাধারণের পক্ষে বোঝা দুরূহ । আবার কেউ মুখ দিযে কেবল আওয়াজ করে ক্ষোভ- বিক্ষোভ, রাগ- অভিমান প্রকাশ করে। এদের দেখলে বোঝা যায় নিজের মনের ভাব প্রকাশ করতে না পারার যন্ত্রণা কি এবং কতখানি । সমাজের কাছে এরাই বোবা। প্রতিবন্ধী । সমাজের অবহেলার পাত্র । পরিবারের সবাই কেমন ভাবে গ্রহণ করে এদের- সে আর এক বড় প্রশ্ন।

কেউ এগিয়ে আসে না এদের প্রতিবন্ধকতাকে জয় করতে। আর এই ধরনের শ্রবণ অক্ষম বধির দের সহায়তায় পাশে দাড়াল ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ‘ফর দি ডেফ’। ঠিকভাবে বা পুরোপুরি কথা বলতে পারে না এমন শ্রবণ অক্ষম প্রতিবন্ধী দের নিয়ে মধ্যমগ্রাম উদয়রাজপুরে গডে উঠেছে এই সংগঠন। ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন(Westbengal Welfare Organization) ফর দি ডেফ সংগঠনের উদ্যোগে রবিবার সকালে কিছু সংখ্যক শ্রবণ অক্ষম প্রতিবন্ধী মানুষদের নিয়ে মধ্যমগ্রাম রবীন্দ্র স্মারক মঞ্চে শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা উত্তর দমদম পুরসভার পুর প্রতিনিধি সুবোধ চক্রবর্তী, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান(Chairman) নিমাই ঘোষ, পুর প্রতিনিধি অন্তরা মজুমদার , সংস্থার সহ সভাপতি চন্ডীদাস কুন্ডু, অরুন কুমার দাস, সম্পাদক ডলি দাস, সুপর্না কুন্ডু, শ্যামল ঘোষ, মানবাধিকার কর্মী ড: হেমন্ত কুমার মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রবণ অক্ষম প্রতিবন্ধীরা এক মিছিল করে মধ্যমগ্রাম উদয়রাজপুরে ডেফ এন্ড ডাম স্কুলে শেষ হয়। এদিন প্রতিবন্ধীদের কম্বল বিলি করা হয়।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া