মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম এফসিআই গোডাউন থেকে ৯ ট্রাক গম বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। খাদ্য দফতরের থেকে সেই ট্রাক আটকে দেওয়া হয়। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এই খবর পেয়ে পরিদর্শনে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া । তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেন। জানা গেছে,৫৩০০ কুইন্টাল গম গত মাসের হিসাব অনুযায়ী ৫২০০ বেরিয়ে যাওয়ার কথা। ১০০ কুইন্টাল গোডাউনে থাকার কথা। এমত পরিস্থিতিতে ডিপার্টমেন্টের তরফ থেকে শুক্রবারএনকোয়ারি ডেট দিয়েছিল। তারপরই বৃহস্পতিবার রাতের অন্ধকারে ৯৬০ কুইন্টাল গম পাচার(Wheat Smuggled) হচ্ছিল।

যাতে ইনকোয়ারিতে এলে ১০০ কুইন্টাল গম দেখা যায়। প্রশ্ন হচ্ছে এই গম কোথা থেকে এল ,ডেলিভারি না করে নিজেরা কেন রেখে দিয়েছিল। এরপরেও দু ট্রাক আইসিডিএস এর নামে বেরিয়ে গেছে। যেটা মধ্যমগ্রাম থানা আইসিডিএস এর নামে চাল ও তেল ছেড়ে দিয়েছেন বলে মন্ত্রী ধমক দিয়ে ওই ট্রাক ফেরত নিয়ে আসার জন্য নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী(Food Minister) স্পষ্ট জানিয়েছেন, ওই এফসিআই গুদামে ডোমেস্টিক রান্নার গ্যাসের পাশাপাশি কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ করা রয়েছে। রেশনের পাশাপাশি এই গুদামের দায়িত্বে যিনি তিনি আইসিডিএস কে চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে থাকে। বিগত খাদ্যমন্ত্রী এবং তৃণমূলের একাধিক নেতার ঘনিষ্ঠ সে।

কোন বেআইনি কাজ মেনে নেওয়া হবে না। ওই গুদাম আপাতত সিল করে দেওয়া হচ্ছে। তদন্ত হবে। আইনত ব্যবস্থা নেওয়া হবে। গম পাচার করা হচ্ছিল যে ৯টি ট্রাকে বাংলাদেশের জন্য ,সেই ট্রাকগুলো তিনি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। যে গমের বস্তাগুলি রেশনে না পাঠিয়ে পাচার করছিল সেই দোকানগুলিতে কোথায় কোথায় গমের বস্তা ঘাটতি রয়েছে পাঠানোর ক্ষেত্রে তা দেখে সেখানে পাঠানো হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ খাদ্য মন্ত্রীর।

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার