এই মুহূর্তে




দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের অনুভূতি কবে? কী জানাল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি : নভেম্বর মাসের শুরুতে শিরশিরে ঠান্ডা অনুভূতি হয়েছিল বঙ্গে। যদিও মধ্য নভেম্বরে এসে আবহাওয়ার বদল হয়। ঊর্ধ্বমুখী হয় বঙ্গের পারদ। নভেম্বরের শেষে এসেও বঙ্গে শীত সেভাবে দেখতে পাওয়া যায়নি। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ কাটলে ঠান্ডা অনুভূতি পেতে পারে বাংলা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নভেম্বরে শুরুর দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমেছিল। সেই তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। বঙ্গোপসাগরের ওপর জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কাটলে সেই পরিস্থিতির বদল হতে পারে। ফলে ঠান্ডা পেতে চাইলে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। ভারতের অন্যান্য জায়গায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশের শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এইখানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকেই কিছুটা কম থাকছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হচ্ছে।

চলতি সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় হেরফের হতে পারে। সকালে এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। একবার পর্যন্ত ১৭ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দার্জিলিংয়ের পারদ ইতিমধ্যে নেমেছে ৬ এর ঘরে। এই মুহূর্তে ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা সেখানে নেই। সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাবরি মসজিদ গড়তে সমর্থন পাচ্ছি সৌদি আরব থেকেও’, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের

SIR জুজু : ভারত থেকে ওপার বাংলায় ফিরলেন ১৮৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

২,২০৮ নয়, মাত্র সাত বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার নেই

বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩, শোকের ছায়া পরিবারে

নৈহাটিতে রাত হলেই ঘটছে হাড়হিম করা ঘটনা, মাটিতে পুঁতে ফেলা হচ্ছে শিশুর দেহ

কাজের চাপে হাওড়াতে অসুস্থ এক BLO, হাসপাতালে চিকিৎসাধীন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ