সমস্যা কোথায়? গাছতলায় বসে মানুষের অভিযোগ শুনলেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি : দিন কয়েক আগে গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে জেলাশাসকদের অভাব অভিযোগ শোনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। গ্রামের মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনলেন জেলাশাসক।

এদিন নারায়ণগড় ব্লকের লোধা অধ্যুষিত গ্রাম পঞ্চায়েত কাশীপুরে যান জেলাশাসক খুরশিদ আলি কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। এদিন সাধারণ মানুষের মধ্যে বসেই সকলের অভাব অভিযোগ শোনেন তাঁরা। সকলের কাছে সরকারের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন জেলাশাসক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরাও। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও-ও। গ্রামবাসীরা জেলাশাসকের সামনে তুলে ধরেন খারাপ রাস্তা, স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত ও বার্ধক্য ভাতা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার কথা। গ্রামবাসীদের অসুবিধার কথা শুনে জেলাশাসক বিডিওকে নির্দেশ দেন, যেন খুব দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হয়।

অনগ্রসর এলাকায় জাতিগত শংসাপত্র নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এদিন সেই সব অভিযোগ দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলাশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে নির্দেশ আসার পর এদিন গ্রামবাসীরা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের আশা করছে।

 

 

 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা