‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসের আপত্তিতেই সায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১৯ বছরের পুরনো খুনের মামলায় কেন গ্রেফতার করা হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে? পুলিশকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া খেজুরি মামলায় আগামী ১২ অক্টোবর পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না পুলিশ৷ আজ, বৃহস্পতিবার সেটা স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ‘এটা অবাক লেগেছে, ২০০৭ সালে অভিযোগ আর ১৯ বছর পর তদন্তকারী অফিসার পদক্ষেপ করলেন।’ এদিনের শুনানিতে মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, ‘গতকাল ফের নতুন করে খেজুরির মামলা দেওয়া হয়েছে। সেটি নতুন অভিযোগ। অথচ আগের দিন এবিষয়ে কিছুই জানানো হয়নি। রাজ্য পুলিশের তরফে আদালতে বলা হয়েছিল কোনও নতুন মামলা দেওয়া হবে না। তাও দেওয়া হয়েছে।’ তখন রাজ্যের তরফে পাল্টা বলা হয়, ‘এটা গতকাল নয়, ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাদের রিপোর্টে উল্লেখ আছে। আমরা কিছু লুকোয়নি। ১৯ সেপ্টেম্বর এই মামলা ছিল।’

আরও পডুন: ‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

তখনই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘না, আমরা কোনও রিপোর্ট পাইনি। তাহলে উল্লেখ হত। ২০০৭ সালের অভিযোগ। গ্রেফতারি পরোয়ানা জারি ছিল, তারপরও এত বছর কী করছিলেন?’ বিচারপতি আরও বলেন যে, ‘এর আগে রাজ্য জানিয়েছিল নতুন মামলায় পদক্ষেপ করা হবে না। এই অবস্থায় আদালতের প্রতি সম্মান জানিয়ে, যদি অভিযুক্তের বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন থেকেও থাকে, তা হলে আপাতত সেই মামলাগুলিতে কোনও পদক্ষেপ করা উচিত নয়।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘কংগ্রেস প্রার্থী চারটি মামলায় জামিনের আবেদন করেছেন। বাকি ছ’টি মামলায় কোনও পদক্ষেপ করবেন না।’ আদালতের তরফে এদিন এমনই স্বস্তি দেওয়া হয়েছে কংগ্রেস প্রার্থীকে। যদিও আগামী ৬ অক্টোবর অর্থাৎ উপ নির্বাচনের আগে মিলন প্রধানের জেলমুক্তি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২