‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলায় শিল্পে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন শিল্পপতি গৌতম আদানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিউ টাউনে আদানি গ্রুপের ২ হাজার শয্যার হাসপাতালের উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বলেছেন, শুভেন্দুর নেতৃত্বে বাংলায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।    

নিউটাউনে গড়ে উঠবে ২,০০০ শয্যার মেগা হাসপাতাল ‘আদানি আরোগ্য নিকেতন’। তারই আজ ভূমিপুজও হয়ে গিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নিউ টাউনে হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে পৌঁছন গৌতম আদানি। সেখান থেকেই তিনি বলেন, ‘প্রায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ।’ তিনি আরও জানিয়েছেন আদানি গোষ্ঠী বাংলায় বন্দর পরিকাঠামো, বিদ্যুৎ ও রাস্তা নির্মাণে বিনিয়োগ করতে চায়। আদানি বলেছেন,  ‘খনিজ সম্পদ থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত—বাংলার সবকিছুই রয়েছে। আমি তাঁকে বাংলার পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করতে চাই। বাংলা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতের সরকারের আমলে বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে।’

আরও পড়ুন: Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার জন্য এটা ঐতিহাসিক দিন। দেশের কোথাও গরিবদের জন্য এমন ব্যবস্থা নেই।’ উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নতুন এই হাসপাতালের ২০০০ শয্যার মধ্যে ১,০০০টি বেড দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। এই বেডগুলিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বাকি ১,০০০টি বেড বাণিজ্যিক পরিষেবার আওতায় থাকবে। ৫২ একর জমির উপরে হবে এই হাসপাতাল।  

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে