SIR অপরিকল্পিত সিদ্ধান্ত, কোচবিহার থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR অপরিকল্পিত সিদ্ধান্ত। কোচবিহারের রবীন্দ্র ভবন থেকে SIR নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রশ্ন তুলেছেন, এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? ২ মাসের মধ্যে কী কারণে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে?

মুখ্যমন্ত্রীর অভিযোগ, উন্নয়ন আটকে দিতে ইচ্ছে করে এই সময় SIR করা হচ্ছে। কিন্তু উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া। কোনও কাজে যাতে গাফিলতি না হয় দেখতে হবে। বিএলও এবং বিএলএদের সবাই যাতে সাহায্য করেন সেই কথাও বলেছেন। হিয়ারিংয়ে ডাকা হলে সকলকে যাওয়ার কথা বলেছেন। যে সকল নথি নিয়ে ডাকা হবে তা নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ বুথ চালু হতে চলেছে ১২ ডিসেন্বর থেকে। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে।  তিনি আরও বলেছেন, মানুষে মানুষে ভেদাভেদ করি না । রাজ্যের সকলের সমান অধিকার রয়েছে। রাজবংশীদের অসম থেকে নোটিশ পাঠানো হয়েছে।

এসআইআর নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে ইন্দিরা-মুজিবের চুক্তির কথা। সেখানে বলা হয়েছিল ১৯৭১ সালের মার্চ পর্যন্ত যাঁরা এখানে এসেছেন তাঁরা প্রত্যেকে বৈধ নাগরিক। ইতিহাসকে বিকৃত করে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। লোকাল পুলিশকেও সতর্ক থাকার কথা বলেছেন। সীমান্ত দিয়ে লেনদেন হচ্ছে। তিনি আরও বলেছেন, জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এজেন্সি পক্ষপাতিত্ব করলে কীভাবে চলবে। পুলিশকে নজরদারি বাড়াতে হবে। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। অন্য রাজ্য থেকে এসে বাংলা থেকে গ্রেফতার করতে দেওয়া যাবে না। বিষয়টি দেখার পুলিকে কড়া নির্দেশ দিয়েছেন।

তাঁর কথায়, কোনও পরিকল্পনা ছাড়াই এসআইআর করা হচ্ছে।  বিএলও, বিডিওদের ওপরে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। এসআইআর আতঙ্কে ৪১ জনের মৃত্যু হয়েছে। কাজের চাপে কয়েকজন বিএলও-র মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। নির্বাচন আসে, যায়, সরকার থেকে যায়। ভোট কেটে ডবল ইঞ্জিন সরকারকে জেতানো লক্ষ্য। কোনও কমিশন যদি একপক্ষ হয়ে যায়, তাহলে কী করে চলবে?

কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করে বিকেলে পৌঁছে গিয়েছেন মদনমোহন মন্দিরে। সেখানে আরতি ও অঞ্জলিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাসমেলার মাঠে বৈঠক রয়েছে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত