চলন্ত সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা, স্বামীর সামনেই মর্মান্তিক পরিণতি স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধ: জীবন অত্যন্ত মূল্যবান। একটি ট্রেন মিস হলে রয়েছে পরের ট্রেন। বারবার চলন্ত ট্রেনে না ওঠার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই কথা কানে না দিয়েই চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন স্বামী-স্ত্রী। স্বামী উঠে গেলেও মর্মান্তিক পরিণতি হল স্ত্রীর। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। 

সরস্বতী পুজোর দিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। মৃত মহিলার নাম অঞ্জনা ধর (৪৫)। তিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা অরবিন্দ নগরের বাসিন্দা। এদিন তাঁর, স্বামী ও পরিবারের সদস্যদের কলকাতাগামী একটি সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার কথা ছিল। তাঁদের যাওয়ার কথা ছিল তারাপীঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই পরিবারের সদস্যরা যখন স্টেশন আসে সকাল সাড়ে ৯টার দিকে তখন ট্রেন ছেড়ে দিয়েছে চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করেন ওই মহিলা এবং তাঁর স্বামী। তারপর স্বামী ওই ট্রেনে উঠে পড়লেও অঞ্জনা পা পিছলে লাইনে পড়ে যান। সেই সময়ে চেন টেনে ট্রেন থামিয়ে তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় মহিলার। রেলকর্মীরা গিয়ে তাঁর দেহ উদ্ধার করেন। 

আরও পড়ুন: ফেরার কথা ছিল, ফিরছেন জঙ্গলমহলে তেরঙ্গা পতাকায় কফিনবন্দি হয়ে

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। ট্রেন কিছুক্ষণ বন্ধ থাকে। তারপর আবার যাত্রা শুরু করে। এক রেলকর্মী বলেন, যাত্রীদের বারবার সতর্ক করা হলেও তাঁরা এই কর্ণপাত করেন না। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। 

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম