ফেরার কথা ছিল, ফিরছেন জঙ্গলমহলে তেরঙ্গা পতাকায় কফিনবন্দি হয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ১০ জন জওয়ান। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৬ জন জওয়ান। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

জানা গিয়েছে,সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পে ফেরার পথে পাহাড়ি রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সেনার গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয়। নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোগরা অঞ্চলের কুচলাদাঁড়ি গ্রামের বাসিন্দা। বছর ২৬ এর সমীরণ সিং। তাঁর শহিদের খবর গ্রামে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। তাঁর দুঃসংবাদে পরিবার পরিজন থেকে শুরু করে গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: ‘বিভীষণ’ শশী থারুরকে কোনও দায়িত্ব নয়, রাহুল-খাড়গের কাছে আর্জি কেরলের কংগ্রেস নেতৃত্বের

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সমীরণ সিং ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বাবা-মাকে ভালো রাখার স্বপ্ন নিয়েই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি নিজের বাড়ির নতুন নির্মাণ কাজের ঢালাই শেষ করেছিলেন এবং খুব শীঘ্রই ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তাঁর। আগামী ২৪ তারিখে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তাঁর। আগামী ২৪ তারিখে বাড়ি ফেরার কথা থাকলেও সেই স্বপ্ন আর বাস্তবায়িত হল না।

পরিবার সূত্রে খবর, শুক্রবার সমীরণের মরদেহ বাড়িতে ফেরানোর প্রস্তুতি ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও বিমানযোগে দেহ পাঠানো সম্ভব হয়নি। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য প্রহর গুনছেন পরিবার পরিজনরা। গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর